-চাঁদার টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
কিনেছেন ইয়াহামা এফজেড-এক্স ব্র্যান্ডের দামি মোটরসাইকেল। থাকতো ফ্ল্যাট বাসায়। যাপন করছিল আয়েশি জীবন। এসবই হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে আদায় করা চাঁদাবাজির টাকায়।
তবে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় ঢুকে অর্ধকোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় অবশেষে গ্রেপ্তার হয়েছে হঠাৎই বিলাসী জীবনযাপন শুরু করা এই জানে আলম অপু ওরফে গৌরব জামান অপু।
গত জুমুয়াবার রাজধানীর গোপীবাগ থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে নিয়ে অভিযানে নামে গুলশান থানা পুলিশ। অপুর দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের নবীনগরে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে চাঁদাবাজির টাকায় কেনা মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। সেই অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা কালবেলাকে এই তথ্য জানিয়েছেন।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা মোটরসাইকেলটি ১৫০ সিসি ক্ষমতাসম্পন্ন ইয়ামাহা এফজেড-এক্স ব্র্যান্ডের। যেটির বর্তমান বাজারমূল্য ৩ লাখ ৭ হাজার টাকা। এ ছাড়াও এই অভিযানে চাঁদাবাজি সংশ্লিষ্ট বেশ কিছু আলামত জব্দ করা হয়।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।