চলতি বছর এডিপির শতভাগ বাস্তবায়ন নিয়ে শঙ্কা
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নানা উদ্যোগের কথা বলা হলেও গতি নেই সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে। যার প্রমাণ মেলে চলতি ২০২৩-২৪ অর্থবছরের এডিপি বাস্তবায়ন হারে। অর্থবছরের প্রথম ১০ মাসে বাস্তবায়ন করা হয়েছে মাত্র ৪৯.২৬ শতাংশ। বাকি আছে আর মাত্র দুই মাস।
এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে ৫০.৭৪ শতাংশ। বাকি সময়ের মধ্যে শতভাগ বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
বিশেষজ্ঞদের মতে, চলতি অর্থবছর এডিপির শতভাগ বাস্তবায়ন সম্ভব নয়। কয়েক বছর ধরে একই চিত্র দেখা গেলেও বাস্তবায়নের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-এপ্রিল) প্রথম ১০ মাসের এডিপি বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনে এমন চিত্র প্রকাশ পেয়েছে। গতকাল সোমবার এডিপির অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করে আইএমইডি। প্রতিবেদন অনুযায়ী, বরাদ্দের হিসাবে কয়েকটি মন্ত্রণালয় ছাড়া বেশির ভাগই তাদের কাঙ্খিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না।
বিশ্লেষকরা বলছেন, কয়েক বছর ধরে এডিপি বাস্তবায়নের একই চিত্র দেখা যাচ্ছে।
অর্থবছরের ১০ মাসে যেখানে অর্ধেকও বাস্তবায়ন করা হয়নি, সেখানে মাত্র দুই মাসে কী করে বাকি অর্ধেক বাস্তবায়ন হবে। প্রতিবছরই শেষ সময়ে এসে তাড়াহুড়া করে বাস্তবায়ন হার বাড়ানো হয়, এতে কাজের মান ঠিক থাকে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে জবাবদিহির আওতায় না আনলে শতভাগ এডিপি বাস্তবায়ন কোনো অর্থবছরেই সম্ভব হবে না।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘এডিপি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বড় আকারের এডিপি নেওয়া হচ্ছে। বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যায়, প্রথম ৮ বা ৯ মাস বাস্তবায়ন হার অনেক কম থাকে।
কিন্তু শেষ দুই মাসে এডিপি বাস্তবায়ন ব্যাপকহারে বেড়ে যায়। শেষ সময়ে তড়িঘড়ি করে বাস্তবায়ন বাড়ানো হয়। এতে গুণগত মান ঠিক থাকে না। এর পরও বাস্তবায়নের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। যথারীতি গতানুগতিকভাবেই চলছে এডিপি। এ জন্য বড় আকারের এডিপি নেওয়ার চেয়ে বাস্তবায়নের দিকে নজর দেওয়া উচিত।’
ধীরগতির বিষয়ে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মহিউদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়ন কম হয়েছে, এটা ঠিক। তবে বাস্তবায়ন হার বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হচ্ছে। দ্রুত প্রকল্প বাস্তবায়নেও জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি বৈঠকে সব সচিবকে এডিপি বাস্তবায়ন বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)