চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথে অবরোধ:
‘জীবন থাকতে বন্দর বিদেশিদের দিতে দেবো না, প্রয়োজনে হরতাল’
চট্টগ্রাম সংবাদাদতা:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদ এবং লালদিয়া চর ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবিতে বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের বড়পোল মোড়ে এ কর্মসূচি শুরু হয়। এ সময় ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘এক হও লড়াই কর দুনিয়ার মজদুর’ ইত্যাদি সেøাগান দিতে দেখা যায়। দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান স্কপের নেতারা।
বক্তারা বলেন, বন্দর আমাদের লাইফ লাইন। এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা। জীবন থাকতে বন্দর বিদেশিদের দিতে দেব না। ধারাবাহিক আন্দোলন করছে স্কপ। প্রয়োজনে হরতাল দেওয়া হবে। বন্দরের স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার চুক্তি করার অধিকার নেই এ সরকারের। সরকারের কাজ নির্বাচন, দ্রুত নির্বাচন দেন।
শ্রমিক নেতা খোরশেদ আলম বলেন, বন্দরের এনসিটি লাভজনক প্রতিষ্ঠান। কোনো রাষ্ট্র লাভজনক স্থাপনা ইজারা দেয় না। এনসিটি ইজারার উদ্যোগের তীব্র নিন্দা জানাই। আমাদের লড়াই করে প্রতিহত করতে হবে। দেশকে বিক্রি করতে দেব না, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।