ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে ফলের দাম
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ আশির, ১৩৯১ শামসী সন , ১৪ মার্চ, ২০২৪ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
রাজধানীর মিরপুর-১ নম্বরের বাসিন্দা মহিউদ্দিন খান মিলন তার এসএসসি পরীক্ষার্থী সন্তানের জন্য গত ৮ মার্চ আঙুর কেনেন প্রতি কেজি ২২০ টাকা দরে। এক দিন পর সকালে আবারও আঙুর কিনতে গেলে বিক্রেতা প্রতি কেজি ২৫০ টাকা দাম চান। মিলন আঙুর না কিনে বাসায় ফেরেন। সেদিনই বিকেলে আবার আঙুর কিনতে গেলে বিক্রেতা দাম চেয়ে বসেন ৩০০ টাকা! শেষ পর্যন্ত আঙুর না কিনেই বাসায় ফেরেন মিলন। দুদিনের ব্যবধানে একটি ফলে দাম কীভাবে ৩৬ শতাংশ বেড়ে যেতে পারে, সে হিসাব মেলাতে পারছেন না তিনি। রোজার আগে ফলের দামের এমন উল্লম্ফনে হিসাব নিয়ে খাবি খাচ্ছেন আরও অনেকে।
থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। অন্যান্য বছরের মতো এবারও আগে থেকেই বেড়েছে রোজায় চাহিদা বাড়া পণ্যের দাম। বিশেষ করে খেজুরের দাম ছুটেছে লাগামহীন। আগের সব রেকর্ড ভেঙে গত ২০ দিনের ব্যবধানে বিভিন্ন পদের খেজুর কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা দাম বেড়েছে। ছুটছে আপেল-কমলার দামও। গত এক মাসের ব্যবধানে এসব আমদানি করা ফলের দাম কেজিতে ৭০ থেকে ৯০ টাকা পর্যন্ত বেড়েছে।
ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত শুল্কায়ন, টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি ও ঋণপত্র জটিলতার কারণে এ বছর খেজুরসহ আমদানি করা ফলের অতিরিক্ত দাম বেড়েছে।
এদিকে খেজুরের মতো আমদানি করা ফলের বাজারেও দামের উত্তাপ দেখা গিয়েছে। রোজায় বহুল ব্যবহৃত আপেল-মালটা দাম কেজিতে ৫০ থেকে ৯০ টাকা বেড়েছে।
ক্রেতারা বলছেন, রোজায় ইচ্ছাকৃতভাবে ব্যবসায়ীরা তাদের জিম্মি করে সব ধরনের পণ্যের দাম বাড়ায়। কিন্তু সেটি দেখার কেউ নেই। বাদামতলী ফলের পাইকারি বাজারে কথা হয় বেসরকারি চাকরিজীবী নাঈমের সঙ্গে। তিনি বলেন, ‘বছর জুড়ে নানা অজুহাতে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করেছেন। আমাদেরও বাধ্য হয়ে কিনতে হয়েছে। এখন রমজানেও একই পরিস্থিতি।’
ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক করিম শেখ বলেন, ‘আমদানি ব্যয়, ভ্যাট, করসহ নানা খরচের কারণে আমদানি করা সব ধরনের ফলের দাম এবার গতবারের দ্বিগুণের চেয়ে বেশি। এ ছাড়া ডলারের মূল্যবৃদ্ধি, কাস্টম ডিউটি ট্যাক্স ও রেগুলেটরি ডিউটি ট্যাক্স দাম বাড়ার প্রধান কারণ।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)