গ্রাম থেকেও ভ্যাট নিতে চায় সরকার
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
দেশের কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব আদায়ের পরিধি বাড়াতে এবার ভ্যাট (মূল্য সংযোজন কর) সংগ্রহের উদ্যোগ নেয় হচ্ছে গ্রাম থেকেও।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রথমবারের মতো উপজেলা ও গ্রাম পর্যায়ের ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীরাও সরাসরি ভ্যাটের আওতায় আসবেন। তবে এর সম্ভাবনা যেমন বড়, তেমনই ঝুঁকিও কম নয় -এমনটাই বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।
এনবিআরের পরিকল্পনায় রয়েছে ছোট ব্যবসায়ীদের জন্য মাসিক ৫০০ থেকে ১০০০ টাকার একটি ‘টোকেন ভ্যাট’ চালু করা। কিন্তু এই প্রস্তাব অনেকের কাছে পুরোনো ‘প্যাকেজ ভ্যাট’ ব্যবস্থার পুনরাবৃত্তি বলেই মনে হচ্ছে। অতীতে অনিয়ম, দুর্নীতি এবং মাঠপর্যায়ে কর্মকর্তা-ব্যবসায়ী যোগসাজশের কারণে সেই ব্যবস্থা বাতিল হয়েছিল। ফলে নতুন করে একই ধরনের কাঠামো চালু হলে সুশাসন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে- ব্যাংক হিসাব পরিচালনা ও ট্রেড লাইসেন্স পেতে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করা। এর মাধ্যমে কর প্রশাসন সরাসরি ব্যবসায়িক কর্মকা-ের সঙ্গে যুক্ত হতে পারবে।
বর্তমানে দেশে প্রায় ৮ লাখ প্রতিষ্ঠানের বিআইএন থাকলেও নিয়মিত ভ্যাট রিটার্ন দেয়- মাত্র ৫ লাখের কিছু বেশি প্রতিষ্ঠান। অথচ অর্থনৈতিক ইউনিট রয়েছে প্রায় ১.১৭ কোটি, যার ৯৯ শতাংশই ক্ষুদ্র ও কুটির শিল্প এবং এর বড় অংশ গ্রামে অবস্থিত।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচির শর্তও রাজস্ব বাড়ানোর ওপর জোর দিচ্ছে। এনবিআরের কর্মকর্তারা বলছেন, শুধু কর অব্যাহতি কমালেই হবে না- করদাতার সংখ্যা বাড়ানোই এখন মূল চ্যালেঞ্জ। সেই জায়গা থেকেই গ্রামীণ ভ্যাট সম্প্রসারণের এই উদ্যোগ।
বর্তমানে দেশের মোট অর্থনৈতিক কর্মকা-ের প্রায় ৪৫ শতাংশ ঢাকা ও চট্টগ্রামে হলেও, রাজস্বের প্রায় ৮৫ শতাংশ আসে এই দুই অঞ্চল থেকে। অর্থাৎ দেশের বড় একটি অংশ এখনও কার্যত করের বাইরে।
এই বৈষম্য কমাতে গ্রামীণ ভ্যাট সম্প্রসারণ কার্যকর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তারা বলছেন, এটি ধাপে ধাপে ৪ থেকে ৫ বছরের মধ্যে বাস্তবায়ন করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষকতা থেকে রাজনীতির মাঠে, এবার রাষ্ট্রপতির আসনে মির্জা ফখরুল
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজের ‘গোপন পথ’ দিয়ে দিনে এক কোটি ব্যারেল তেল বের করে নিচ্ছে যুক্তরাষ্ট্র
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর-কনের আগের বিয়ে ও সন্তানদের তথ্য কাবিননামায় যুক্ত করতে আইনি নোটিশ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইউক্রেন, নিহত অন্তত ১২
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত চাষিরা, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিমবঙ্গে একদিনে ১৭ বাংলাদেশি আটক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)