শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

গ্যাসসঙ্কটে ভারী শিল্পে উৎপাদন হ্রাস ৫০%

Asrar প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, সকাল ৬:৪২

নিজস্ব প্রতিবেদক:
গ্যাসসঙ্কটে দেশের শিল্প খাতে নেমে এসেছে স্থবিরতা। গ্যাসের চাপ ও সরবরাহের অনিশ্চয়তায় ইতোমধ্যে প্রায় ৪০০ গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে বলে শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সাথে গ্যাসনির্ভর ভারী শিল্পে উৎপাদন সক্ষমতা নেমে এসেছে প্রায় ৫০ শতাংশে। উৎপাদন কমে যাওয়ায় একদিকে যেমন উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে রফতানি আদেশ, শ্রমিকের কর্মসংস্থান এবং সরবরাহব্যবস্থায় তৈরি হচ্ছে নতুন চাপ। দীর্ঘস্থায়ী এই জ্বালানি সঙ্কট অব্যাহত থাকলে শিল্পের ক্ষতির পরিধি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।


সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ কমে যাওয়ার সঙ্কট এখন আর শুধু জ্বালানি খাতের সমস্যা নয়; এর অভিঘাত ছড়িয়ে পড়েছে উৎপাদন, কর্মসংস্থান, রফতানি এবং শিল্পের সরবরাহব্যবস্থার প্রতিটি স্তরে। দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার-আশুলিয়া, নরসিংদী, ময়মনসিংহ ও চট্টগ্রামে একদিকে কারখানার উৎপাদন কমেছে, অন্যদিকে অনেক ইউনিট আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে।


বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, গ্যাসসঙ্কটে পোশাক খাতের ডাইং, ওয়াশিং ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি বলেন, অনেক কারখানা উৎপাদন চালু রাখতে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করছে। এতে উৎপাদন ঘাটতি কিছুটা সামাল দেয়া গেলেও ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। এতে সময়মতো রফতানি নিশ্চিত করতে অনেক কারখানাকে অতিরিক্ত সময় জেনারেটরে উৎপাদন চালাতে হচ্ছে বলে তিনি জানান।


তথ্য বিশ্লেষণে দেখা যায়, হক টেক্সটাইল ও ইউনিফিল টেক্সটাইল বিকল্প জ্বালানি হিসেবে কাঠ পোড়াচ্ছে। নরসিংদীর চাওলা শিল্প এলাকায় অন্তত ৫০টি কারখানা গ্যাসের বিকল্প হিসেবে কাঠ ব্যবহার করছে এবং প্রতিটি কারখানায় দিনে ১০ হাজার টাকার বেশি অতিরিক্ত খরচ হচ্ছে। স্থানীয় শিল্প মালিকদের হিসাবে শুধু চাওলা এলাকার কারখানাগুলোর উৎপাদন বন্ধ বা কমে যাওয়ায় দৈনিক ক্ষতি প্রায় ৩০০ কোটি টাকা।


এদিকে আবেদ টেক্সটাইল মিলের উৎপাদন টানা ২০ দিন বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। কারখানাটির ব্যবস্থাপনা উৎপাদনের বদলে শ্রমিকদের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে রাখার চেষ্টা করেছে, যাতে কর্মীদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক না বাড়ে।
তিথি টেক্সটাইলের ক্ষেত্রে গ্যাসের চাপ শূন্যে নেমে যাওয়ায় প্রায় আড়াই লাখ গজ রাসায়নিকভাবে প্রক্রিয়াজাত কাপড় নষ্ট হয়েছে। কারখানাটির উৎপাদন ও জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায় বিদেশী ক্রেতাদের অর্ডার বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে এবং শ্রমিকদের মজুরি পরিশোধ নিয়েও চাপ তৈরি হয়েছে।


বিকেএমইএর নির্বাহী সভাপতি ফাজলে শামিম এহসান বলেন, প্রায় ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় আংশিক উৎপাদন বন্ধ হয়েছে এবং ৮৭ শতাংশ কারখানায় শিপমেন্ট বিলম্ব হয়েছে। তিনি বলেন, সঙ্কট কত দিন চলবে- এ বিষয়ে অনিশ্চয়তাই ব্যবসার জন্য বড় সমস্যা। নির্দিষ্ট সময়ের বিলম্ব জানা থাকলে উদ্যোক্তারা পরিকল্পনা করতে পারেন; কিন্তু অনিশ্চয়তা থাকলে উৎপাদন ও রফতানি পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে বলে জানান।


এদিকে চট্টগ্রামের ভারী শিল্পগুলোর অবস্থাও উদ্বেগজনক। ইস্পাত, সিমেন্ট ও কাচ কারখানাগুলোতে উৎপাদন ৩০-৫০ শতাংশ পর্যন্ত কমেছে এবং অনেক প্রতিষ্ঠান প্রায় অর্ধেক সক্ষমতায় চলছে। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির আওতায় প্রায় ১,২০০ ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।


শিল্পের এই সঙ্কট শুধু কারখানার গেটের ভেতরে সীমাবদ্ধ নেই। গ্যাসের অভাবে উৎপাদন কমলে প্রথমে কমে কাজের ঘণ্টা ও ওভারটাইম। এরপর কাঁচামাল সরবরাহে সমস্যা হয়, রফতানি পণ্য প্রস্তুতিতে বিলম্ব হয়, ক্রেতাকে বাড়তি পরিবহনব্যয় বা ছাড় দিতে হয়। দীর্ঘ হলে অর্ডার অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৮ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৮ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৮ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৮ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৮ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৮ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৮ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৮ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৮ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৮ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৮ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৯ ঘণ্টা আগে