গোল নয় তবুও কেন এর নাম ‘গোলগাছ’
মূলত ছড়ায়-ছড়ায় ঝুলতে থাকা চোখ-জুড়ানো এমন নান্দনিক দৃশ্যশিল্পের কারণেই অজানা সুপ্রাচীন কাল থেকে ফলটির নাম গোলফল। সেই অনুপাতে উদ্ভিদের নাম গোলগাছ এবং এর পাতার নাম গোলপাতা মানুষের মুখে-মুখে জারি হতে হতে আমাদের কাছে এসে পৌঁছেছে।
তবে বরিশালের আঞ্চলিক ভাষায় গোলফলকে গাবনা বলা হয়। ফলটি অপরিপক্ব অবস্থায় বাদামি রঙের হয় এবং ধীরে ধীরে কালচে বর্ণ ধারণ করে।
ফলের কোষগুলোর আকৃতি-প্রকৃতি ঠিক যেন গোখরা সাপের ফণার মতো! প্রতিটি বীজ ৩ থেকে ৪ ইঞ্চি লম্বা হয়। পরিণত প্রতিটি স্বাভাবিক গোলফলের ওজন ৫০-১০০ গ্রামের হয়ে থাকে। প্রত্যেক কাঁদিতে প্রায় ৫০-১৫০টি পর্যন্ত বীজ-ফলের দেখা মেলে। কাঁচা অবস্থায় গোলফলের শাঁস খাওয়া যায়, যা অনেকটাই তাল শাঁসের মতো লাগে।
গোলফল প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেলের উৎস। যাতে কৃমি দমন, পানি শূন্যতা পূরণ, কর্মক্ষমতা বৃদ্ধি এবং চর্মরোগের চিকিৎসা-উপকরণ বিশেষভাবে বিদ্যমান। বাণিজ্যিকভাবে গোলফলের কেনাবেচার রেওয়াজ সামগ্রিকভাবে এখনো চালু হয়নি। সুন্দরবনে যাওয়া বনজীবী ও উপকূলের মানুষেরাই গোলফলের শাঁস খান; এবং ডাঙ্গা এলাকার মেহমান গেলে তাদেরকে খাওয়ান।
বাংলাদেশ এবং ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ এলাকায় গোলগাছ হিসেবে পরিচিতি পাওয়া উদ্ভিদটি বিশ্বের নানান অঞ্চলের স্থানীয় বিভিন্ন নামে পরিচিত। বৈজ্ঞানিক বিশ্লেষণে গোলগাছ তার মূল জেনাস নিপা হতে উদ্ভূত একমাত্র প্রজাতি যার উপ-প্রজাতি নিপোডিয়া। মহান আল্লাহ পাক উনার রহমতে আমাদের সুন্দরবনে বিপুলায়তনে গোলগাছের বাহারি পাতার দৃষ্টিনন্দন সৃজনকাব্য রচিত হয়েছে।
কথায় আছে, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা! অর্থাৎ হাতির বাঁচা-মরা দুটোই সমান। আর এমন নাম হয়েছে হাতির মূল্যবান দাঁত বা আইভরির জন্য। যা থেকে তৈরি হয় অনেক নামিদামি সামগ্রী। ঠিক একইভাবে গোলগাছের কোনো কিছুই ফেলনা নয়।
গোলপাতা সচরাচর ২০-২৫ ফুটেরও বেশি লম্বা ও ১.৫-২.০ মিটার চওড়া হয়ে থাকে। সাধারণত প্রতিটি গাছে ৭-১০টি গোলপাতা পাওয়া যায়। গোলের চারার বয়স ৪-৫ বছর হওয়ার পর সেসব গাছ থেকে গোলপাতা আহরণ শুরু হয়। সবুজাভ এসব পাতা দেখতে নারকেলের পাতার ন্যায়। নারকেলের পাতার মতো প্রত্যেক পত্রে বিপরীতমুখী জোড়ায়-জোড়ায় ৬০-১২০টি পত্রক বা লিফলেট থাকে। আবার পূর্ণ-বয়সী গোলগাছ দেখতে ঠিক ৩-৪ বছরের নারকেল-গাছের আকৃতি বিশিষ্ট।
গোলগাছ ঝাড় আকারে বেড়ে ওঠে। এদের রাইজোম বা কা- মৃত্তিকা থেকে প্রায় ৫০ সেন্টিমিটার উঁচু হয়। গোলগাছের আদর্শ জন্মস্থান জোয়ার-ভাটার পলিযুক্ত লবণাক্ত স্বল্প বারিধারার কাদা-মাটি। এরা ফল থেকে গাছ হওয়ার পাশাপাশি রাইজোম প্রক্রিয়ায় এক গাছ থেকে অন্য গাছের সৃষ্টি করে। এভাবে গোলগাছের প্রাণ বেঁচে বা টিকে থাকে কাল থেকে কালান্তরে।
যারা সুন্দরবনের গোলপাতা আহরণের মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহ করে, তাদেরকে বাওয়ালী বলা হয়। অজানা কাল হতেই উপকূলের মানুষেরা এই পেশার সঙ্গে জড়িত। আর এভাবেই খুলনাঞ্চলে বাওয়ালী বংশের উৎপত্তি হয়েছে।
গোলপাতা প্রধানত ঘরের ছাউনি হিসেবে ব্যবহৃত হয়। আদিম পর্ব থেকে কয়েক যুগ আগ অবধি বাংলাদেশের উপকূলীয় জনপদ এবং তৎসংলগ্ন আশপাশের মহকুমা মিলিয়ে বর্তমানের অন্তত ২০ থেকে ২৫টি জেলার বসত-ঘরের প্রধানতম ছাউনি ছিলো গোলপাতা। সব ধরনের ছাউনি, ঘরের বেড়া দেওয়াসহ আমাদের জীবনধারার কৃষ্টির নানান রকম সামগ্রী সৃষ্টিতে গোলপাতার ভূমিকা ছিলো।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।