সিএনএনের বিশ্লেষণ:
গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা কী
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের দক্ষিণের একটি এলাকায় ৭ অক্টোবর হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। হামলার জেরে এলাকাটিতে সেনা মোতায়েন করে ইসরায়েল। এই ইসরায়েলি সেনাদের মধ্যে আছেন তাল ও জাক নামের দুজন। এলাকাটিতে কত দিন থাকতে হবে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
ইসরায়েলের এই দুই তরুণ সেনা সিএনএনকে বলেছে, তাদের কয়েক সপ্তাহ থাকতে হতে পারে। আবার থাকতে হতে পারে মাসের পর মাস।
ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছের একটি ইসরায়েলি সামরিক ক্যাম্পে বসে জাক বলেছে, তার এই কথা সব সেনার জন্যই প্রযোজ্য। কারণ, কেউ জানে না যে ঠিক কত দিন তাদের থাকতে হবে।
দুই সেনাই ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) একটি আর্টিলারি ইউনিটে কাজ করে। ৭ অক্টোবর হামাসের হামলার পর এই ইউনিটকে ইসরায়েলের দক্ষিণের এলাকায় মোতায়েন করা হয়।
আইডিএফ গাজায় একটি পূর্ণমাত্রার হামলা শুরু করতে পারে। অথবা তারা জিম্মিদের উদ্ধারে আরও সুনির্দিষ্ট হামলা চালাতে পারে। একই সঙ্গে তারা গাজায় হামাসের স্থাপনা নিশানা করে হামলা চালাতে পারে।
কিন্তু এরপর কী হবে, তা আরও এক বড় প্রশ্ন।
ইসরায়েলি নেতৃত্ব হামাস থেকে গাজাকে ‘মুক্ত’ করার প্রয়োজনীয়তার কথা বলছে। তবে গাজা উপত্যকাটির ২০ লাখের বেশি অধিবাসীর ভবিষ্যৎ-সম্পর্কিত পরিকল্পনা এখনো অজানা।
আইডিএফ ইতিমধ্যে উত্তর গাজার সব বেসামরিক নাগরিকদের দক্ষিণে সরে যেতে বলেছে। কারণ, তারা এ এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর এই নির্দেশ এক মহামানবিক বিপর্যয় তৈরি করেছে।
জাতিসংঘের মানবিক কার্যক্রম-বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) গত শনিবার জানায়, গাজার প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা পুরো উপত্যকার মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি।
গাজা বহু বছর ধরেই অবরোধের মধ্যে আছে। কিন্তু হামাসের হামলার পর গাজায় বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, পানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)