গাজার আশ্রয় শিবির নিরাপদ নয় : জাতিসংঘ
ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। অঞ্চলটিতে থাকা আশ্রয় শিবিরগুলোকে আর নিরাপদ নয় বলে জানিয়েছে জাতিসংঘের রিলিফ এন্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফিউজিস (ইউএনআরডব্লিউএ)। এমন পরিস্থিতিকে নজিরবিহীন বলছে সংস্থাটি। খবর আল-জাজিরার।
এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ জানিয়েছে, যুদ্ধের কিছু নিয়ম আছে। বেসামরিক নাগরিক, হাসপাতাল, স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও জাতিসংঘের কার্যালয় লক্ষ্যবস্তু হতে পারে না। আমরা ইউএনআরডব্লিউএয়ের আশ্রয়কেন্দ্র ও আশ্রয়প্রার্থীসহ বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা পূরণে পক্ষগুলোকে আহ্বান জানাচ্ছি।’
এদিকে, গাজায় ত্রাণ পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের বিশেষ সংস্থাটির মুখপাত্র ম্যারগারেট হারিস আল-জাজিরাকে বলেন, ‘হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ। মানুষেরা চিকিৎসা পাচ্ছে না। দগ্ধ শিশুদের ব্যথা উপশমের ওষুধ নেই। পরিস্থিতি একেবারেই জটিল।’
গত বৃহস্পতিবার ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাতেহ ইল-সিসির সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে মিসরের প্রেসিডেন্টকে গাজার জন্য একটি করিডোর খোলার আহ্বান জানায় ডব্লিউএইচও প্রধান। এতে সম্মত হয়েছে মিসর। এ বিষয়ে হারিস বলেছে, ‘সহায়তা পাঠানোর জন্য এক পক্ষ রাজি হলেই চলবে না। অন্যপক্ষ অর্থাৎ ইসরায়েলকেও বিষয়টি মানতে হবে।’
অন্যদিকে, গাজা শহরে অবস্থিত আল-কুদস হাসপাতাল থেকে রেড ক্রসের সদস্যদের চলে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ৪টার মধ্যে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ১৩.০০) তাদের হাসপাতাল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে, পরে অবশ্য সময় বাড়িয়ে সন্ধ্যা ৬টা করা হয়।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।