গলার কাঁটা ভুয়া ফটোকার্ড
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রযুক্তিগত অগ্রসরতা ও কার্যকর তথ্যপ্রবাহের জগতে গলার কাঁটা হয়ে উঠেছে ভুয়া ফটোকার্ড, যা সরাসরি আঘাত হানছে ব্যক্তি, সংস্কৃতি, রাজনীতি ও রাষ্ট্রের ওপর। এই ভুয়া ফটোকার্ডের ছোবল থেকে রেহাই পাচ্ছেন না খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি-বিরোধী দলের নেতারাও। সাধারণ মানুষকেও অহরহ ভুগতে হচ্ছে ফটোকার্ড যন্ত্রণায়।
ভুয়া ফটোকার্ড তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়েও বাধছে বিপত্তি। যদিও এসব ফটোকার্ড খুব অল্প সময়ের মধ্যে সবখানে ছড়িয়ে দিচ্ছে বিভ্রান্তি ও অসত্য তথ্য। চরিত্র হনন করছে অনেকের। প্রতিপক্ষকে সামাজিকভাবে ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে ফটোকার্ড। আইন আছে, গ্রেপ্তারও হচ্ছে, তবু থামছে না ভুয়া ফটোকার্ড প্রচার। বরং পরিস্থিতি ক্রমেই হচ্ছে ভয়াবহ। একের পর এক সংশ্লিষ্ট আইনগুলোও পড়ছে প্রশ্নের মুখে। জাতীয় সংসদেও এ নিয়ে আলোচনা করতে গিয়ে ‘সময় নষ্ট’ বলে মন্তব্য করতে হয়েছে স্পিকারকে।
সংশ্লিষ্টরা বলছেন, অসত্য কিংবা ভুয়া তথ্য ডিজিটাল যুগের সবচেয়ে বিপজ্জনক ও ভয়ংকর অস্ত্র। আর সেই অস্ত্রে গুলি-বারুদ ভরে দিচ্ছে কথিত ‘ফটোকার্ড’।
কোনো সংক্ষিপ্ত সংবাদ কিংবা কারও কোনো চমকপ্রদ উক্তি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে দৃষ্টিনন্দন কার্ড তৈরি করে তা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, পোর্টাল, সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটের মাধ্যমে ছড়ানো হয়। এটাই ফটোকার্ড হিসেবে পরিচিত। এই ফটোকার্ডেই ব্যাপকভাবে গুজব এবং ভুল, মিথ্যা, মানহানিকর তথ্য প্রচারিত হলে বা মিথ্যা সংবাদ প্রতিষ্ঠানের নাম যুক্ত করা হলে সেটাকেই ভুয়া ফটোকার্ড বলা হয়। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এসবের পুনরাবৃত্তি এখনি রোধ করা না গেলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। অথচ এসব ঘটনায় ভুক্তভোগীরাই আইনের আশ্রয় নিচ্ছেন না; ফলে আইনশৃঙ্খলা বাহিনীরও কিছু করার থাকছে না।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘সামাজিক মাধ্যমকে আমরা নিরাপদ করতে পারিনি। রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিপক্ষকে হেয় করতে ফটোকার্ডকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
তিনি মনে করেন, ‘দেশে একাধিক আইন থাকলেও সেগুলোর সঠিক প্রয়োগের অভাবই বড় সমস্যা। অনেক ক্ষেত্রে ঘটনা আলোচনায় এলে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু সব ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া হয় না।’
তিনি আরও বলেন, ‘এখনই একে নিয়ন্ত্রণ করা না গেলে সামনে ভয়াবহ অবস্থা তৈরি হবে। ইতোমধ্যেই একটি গোষ্ঠী এসব ব্যবহার করে অরাজকতা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও করবে। তাই প্রতিটি ঘটনায় সমানভাবে আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করাই এখন সময়ের দাবি। না হলে ‘ফটোকার্ড’ নামের এই ডিজিটাল অস্ত্রই হয়ে উঠবে রাষ্ট্রের ও নাগরিকদের জন্য সবচেয়ে বড় অনিয়ন্ত্রিত হুমকি।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এসব ঘটনা প্রতিরোধ করতে হলে ভুক্তভোগীকেই আইনগত পদক্ষেপ নিতে হবে। সাধারণ ডায়েরি বা মামলা কিছু একটা করতে হবে। জিডি বা মামলা করার পর আমাদের কাছে এলে আমরা ব্যবস্থা নিতে পারি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছাত্রদলের সংগঠনের কমিটির স্বচ্ছতার বিষয়ে ‘জিরো টলারেন্স’
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুবাইয়ে আ’লীগ নেতাদের সাম্রাজ্য
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১৬
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ত্রিদেশীয় সীমান্তে আরাকান-ইউপিডিএফ-কেএনএফের ‘জোট’
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালনসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রতিরক্ষা চুক্তিতে সৌদির নিরাপত্তা নিশ্চিত হবে না: হুঁশিয়ারি ইরানের
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতিদের হামলায় সৌদি আরবে আহত ১১
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বগুড়ার এরুলিয়ায় ফের দুর্ঘটনা, এবার প্রাণ গেল স্বামী-স্ত্রীর
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার কাঠামো চূড়ান্ত: ইরানি কর্মকর্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












