গরিবের হাতের নাগালে নেই সবজির বাজার
বাজারে প্রতিটি নিত্যপণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। গত কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ কমায় নতুন করে বেড়েছে কাঁচা মরিচ, বিভিন্ন সবজি ও মাছের দাম। রাজধানীর রামপুরা, মালিবাগ ও শান্তিনগর বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
বাজার করতে আসা জমির উদ্দন বলেন, আমরা মধ্যবিত্তরা বিপদে আছি, দিন দিন সবজির দাম বাড়ছেই। আগে আমরা মূলা খেতাম না, সেই মূলা নাকি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমাদের গ্রামের বাড়িতে কচুরমুখি এমনিতে পাওয়া যায়, সেই কচুরমুখি ১০০ টাকা কেজিতে বিক্রি হয়। সবজির বাজার গরিবের হাতের নাগালে আর নেই। প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়ছে কিন্তু আমাদের বেতন বাড়ছে না।
বিক্রেতারা জানান, গত কয়েকদিন একটানা বৃষ্টির কারণে ঢাকার বাজারগুলোতে পণ্যের সরবরাহ কমেছে। এ কারণে সবজি ও মাছের দাম বেড়েছে। এছাড়া কাঁচা মরিচ, আলু ও পেঁয়াজের দামও বেড়ে চলেছে।
তিন সপ্তাহ পরও সরকারের বেঁধে দেওয়া দামে এখনও মিলছে না আলু-পেঁয়াজ। বরং সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে ৫ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকায়। ডিমের ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা। চড়া মাছ ও মুরগির দামও। বৃষ্টির কারণে বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম।
রাজধানীর রামপুরা, বনশ্রী, মিরপুর, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, বাড্ডা ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজিতে। গত সপ্তাহে যা ছিল ৮৫ থেকে ৯০ টাকা। টিসিবির হিসেবে এক সপ্তাহে দাম বেড়েছে ৩ শতাংশ। কমেনি আলুর দামও। কিনতে হচ্ছে ৪৪ থেকে ৫০ টাকা কেজি দরে।
বৃষ্টির অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দামও। কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়ে গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। কাঁচামরিচের কেজি ২০০ টাকা। সেঞ্চুরি পার করেছে করলা, বরবটির দামও। শিম বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকায়। পোটল, ঝিঙে, চিচিঙ্গা ও ধুন্দুলের কেজিও ৬০ থেকে ৮০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।