গমের বাম্পার ফলনে খুশি পঞ্চগড়ের চাষিরা
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
পঞ্চগড়ের সমতলের চা শিল্প অঞ্চলে গমের বাম্পার ফলনে হাসি ফুটেছে চাষিদের মুখে। ফলন ভালো হওয়ায় এবার অধিক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।
জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সবুজের চা অঞ্চলে মাঠে বাতাসে দোল খাচ্ছে গমের সোনালি শীষ। কোথাও কোথাও গম কাটা হচ্ছে হারভেস্টার মেশিনে। গম কেটে মাঠ থেকেই ঘরে গম তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার গমের বাম্পার ফলন হওয়ায় প্রতি বিঘায় ৩০ থেকে ৩৫ মণ গম উৎপাদন হবে বলে ধারণা কৃষকদের। গমের ন্যায্যমূল্য পাওয়া গেলে এ আবাদে অধিক লাভবান হবেন বলে প্রত্যাশা করেছেন কৃষকরা।
কৃষকরা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে গম চাষে বেশি ঝুঁকেছেন তারা। গম চাষে সেচ, সার, কীটনাশক ও বালাইনাশকসহ তেমন পরিচর্যার প্রয়োজন হয় না বলে খরচও অনেক কম। আর কম পরিশ্রমে অধিক লাভ করা যায়। এছাড়াও গমে পোকামাকড়ের আক্রমণও তেমন একটা হয় না। চলতি বছর গমের ভালো দাম পাবেন বলে আশা করেছেন কৃষকরা।
শালবাহান ও তিরনইহাট ইউনিয়নের আব্দুল কাদের ও ফারুক হোসেনসহ কয়েকজন গম চাষি জানান, এ বছর আবহাওয়া ঠিক থাকায় গমের আবাদ ভালো হয়েছে। তাদের প্রত্যাশা, বিঘা প্রতি ৩০ থেকে ৩৫ মণ গম উৎপাদন হবে।
তেঁতুলিয়ার বাবুয়ানিজোত গ্রামের গম চাষি নজরুল ইসলাম বলেন, ‘গতবারের মতো এবারও গম চাষ করেছি। এ বছর দেড় বিঘা জমিতে গম চাষ করেছি। গম কাটা শুরু হয়েছে। আশা করছি ভালো দাম পাব। ন্যায্য দাম পেলে আগামীতে আরও বেশি জমিতে গমের আবাদ করার কথা ভাবছি।’
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহ আলম মিয়া বলেন, ‘পঞ্চগড়ে এবার গমের ফলন ভালো হয়েছে। মাঠে গম কাটা শুরু হয়েছে। ইতোমধ্যে ৫০ ভাগ গম কাটা হয়ে গেছে। এবার ২০ হাজার ২৪০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। এখান থেকে প্রায় ৮৩ হাজার ৫০০ টন গম উৎপাদন হবে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘কৃষি বিভাগ থেকে কৃষকদের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে উন্নতজাতের বারি গমের বীজ, সার ও বালাইনাশকসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে। এছাড়াও, চাষিদের সার্বক্ষণিক পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)