গত ১ মাসে ৬৫০ দুর্ঘটনায় নিহত ৬৪২, আহত ৯৭৮ জন -৩৫ শতাংশই বাইক আরোহী
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ তাসি, ১৩৯০ শামসী সন, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২২ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
জানুয়ারি মাসে গড়ে প্রতি দিন সড়কে দুর্ঘটনায় প্রায় ২০ জনের মৃত্যুর তথ্য পেয়েছে যাত্রীকল্যাণ সমিতি। এই ১ মাসে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬৫০টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬৪২ জন নিহত ও ৯৭৮ জন আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সংগঠনের মহাসচিব মুহম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে আরও দেখা গেছে, বিগত ২০২২ সালের জানুয়ারি মাসের চেয়ে বিদায়ী ২০২৩ সালের জানুয়ারি মাসে সড়কে দুর্ঘটনা ৫.৩ শতাংশ বেড়েছে। আহতের সংখ্যা বেড়েছে ১০.০৪ শতাংশ। তবে প্রাণহানী ৪.৬ শতাংশ কমেছে।
গত কয়েক বছর ধরেই মোটর সাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুর যে প্রবণতা দেখা যাচ্ছে, তা থেকে বের হওয়া যায়নি এবারও। এই মাসে দুর্ঘটনার ২৭ দশমিক ৩২ শতাংশই মোটর সাইকেল সংশ্লিষ্ট। আর মৃত্যুর এক-তৃতীয়াংশের বেশি ছিল বাইক আরোহী।
গত মাসে সড়কে ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দিনে মৃত্যু গড়ে ১৯ দশমিক ৫ জনের। এর মধ্যে ২০৫ জন মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। অর্থাৎ যত মানুষ মারা গেছে, তাদের ৩৫ শতাংশ বাইক আরোহী।
এই এক মাসে সড়কে আহত হয়েছেন ৮৯৯ জন। এদের মধ্যে ১১৪ জন ছিলেন বাইকআরোহী। অর্থাৎ বাইক দুর্ঘটনায় পতিতদের হার অন্য দুর্ঘটনার তুলনায় অনেক বেশি।
মোটর সাইকেলের পর সবচেয়ে বেশি ২৪ দশমিক ৭৫ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক-পিকাপ-কভার্ডভ্যান ও লরির মতো পণ্যবাহী বাহন।
দুর্ঘটনাগুলোর ১৪ দশমিক ৫৮ শতাংশ ক্ষেত্রে রিকশা-ইজিবাইক, ১২ দশমিক ৫ শতাংশ বাস, ৯ দশমিক ৯২ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৫ দশমিক ৮৮ শতাংশ অটোরিকশা এবং ৫ দশমিক ০২ শতাংশ প্রাইভেটকার বা মাইক্রোবাস সংশ্লিষ্ট।
যাত্রীকল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, ফিটনেসহীন যানবাহনের অবাধে চলাচল, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, ছোট যানবাহনের পরিমাণ বৃদ্ধি, রাস্তার পাশে হাট-বাজার ইত্যাদি দুর্ঘটনার অন্যতম কারণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ দিনের রিমান্ডে ভারতীয় নাগরিক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)