গত ১ মাসে সড়কে নিহত ৫৫২
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১২ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১২ মে, ২০২৩ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রোজার ঈদের মাস এপ্রিলে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫৫২ জনের মৃত্যুর হিসাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
৫২৬টি সড়ক দুর্ঘটনায় ওই সংখ্যক মানুষ নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হন আরও ৮৫২ জন।
এপ্রিলে দেশে দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পাঠানো যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।
সংগঠনটির তথ্য অনুযায়ী, গত মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ২৮.৫১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩৪.২২ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩০.৯৮ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।
মোট দুর্ঘটনার ৪০ শতাংশে মোটরসাইকেলের সংযোগ রয়েছে বলে দেখা যায়। নিহতদেরও প্রায় অর্ধেক বাইক আরোহী। ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় মোট ২৩১ জন নিহত এবং ১৭১ জন আহত হন।
সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তির মধ্যে ১৬৩ জন চালক, ৯০ জন পথচারী, ৩৭ জন পরিবহন শ্রমিক। হতাহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬৩টি শিশু রয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৪৪ জন বিভিন্ন পরিবহনের চালক, ২২ জন পরিবহনকর্মী এবং ৭৮ জন পথচারী, ৩০ জন শিক্ষার্থী। নিহতদের মধ্যে ৪৭ জন নারী ও ৪৩টি শিশু রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার ৪৮.৬৬ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২২.৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৬.৩৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ১১.৭৮ শতাংশ অন্যান্য কারণে ঘটে।
যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এপ্রিলে মাসে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। নৌ-পথে ১০টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ১৬ জন নিখোঁজ হয়েছেন।
এপ্রিল মাসে সড়ক, রেল ও নৌপথে ৫৭৮টি দুর্ঘটনায় ৫৯৭ জন নিহত ও ৯১৯ জন আহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)