গতিপথ বদলে ফেলেছে তিস্তা
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ সামিন, ১৩৯১ শামসী সন , ০৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গত অক্টোবর মাসে সিকিমের দক্ষিণ লোনাক হ্রদ ভেঙে তিস্তায় আসে আকস্মিক বন্যা। এরপর বিপুল পানিচ্ছ্বাসে ভেসে যায় দুপাড়। সম্ভবত তার জেরেই তিস্তা নদীর গতিপথ ক্রমশ বদলে যাচ্ছে।
উপগ্রহের মাধ্যমে গতিপথ বদলের ছবি ধরা পড়েছে। আর ওই ছবিতে দেখা যাচ্ছে, একাধিক জায়গায় তিস্তার গতিপথ বদলে গেছে। তবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার জীবন জীবিকা এই তিস্তার উপর নির্ভরশীল। জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা রয়েছে তিস্তা নদীর ধারে।
এদিকে এই গতিপথ বদলের ছবি দেখে হতবাক ভারতের সেচ দফতর। ইতিমধ্যেই গোটা বিষয়টি রাজ্য ও কেন্দ্রের নদী-সংক্রান্ত যে সমস্ত দফতর রয়েছে তাদের কাছে জানানো হয়েছে। কারণ তিস্তার গতিপথ বদলে গেলে বহুক্ষেত্রে প্রভাব পড়তে পারে। এমনকি আগামী দিনে বর্ষাকালে তিস্তায় যখন পানি বাড়বে, তখন জনপদের আনো কাছাকাছি চলে আসতে পারে নদী।
এদিকে তিস্তা নদীর সাথে একটা আন্তর্জাতিক বিষয়ও রয়েছে। সেক্ষেত্রে এটা একেবারেই হালকা করে দেখা হচ্ছে না। তিস্তা নদীর সাথে জড়িয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন যাত্রার বিষয়। সে কারণেও অত্যন্ত সতর্ক হয়ে পা ফেলতে চাইছে ভারতের সেচদফতর।
এদিকে এবার সিকিমে হ্রদ বিপর্যয়ের জেরে কার্যত ল-ভ- হয়ে গিয়েছিল গোটা এলাকা। গত ৪ অক্টোবর ভোররাতে তিস্তা নদীতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভেঙে যায় বাঁধ। লোনাক হ্রদ ঝাঁপিয়ে পড়ে তিস্তার উপর। তারপরেই তিস্তার ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয় এবং ৭৭ জন নিখোঁজ হয়। এছাড়া রাজ্যের প্রায় ৮৮,০০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছিল। বহু মৃতদেহ ভেসে এসেছিল পশ্চিমবঙ্গে। এছাড়াও, বেশ কিছু মৃতদেহ ভেসে গিয়েছিল বাংলাদেশেও। পাশাপাশি ভেসে যায় বহু ঘরবাড়ি। সড়ক যোগাযোগ ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিকিমে। ওই সময় সিকিমে বহু পর্যটক আটকে পড়েছিলেন। সেই ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে সিকিম। সূত্র : হিন্দুস্তান টাইমস
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












