কয়লার দরপত্র জটিলতা, বিলম্বে বাণিজ্যিক উৎপাদন: পায়রার তাপবিদ্যুৎ কেন্দ্রে দৈনিক ক্ষতি ৫ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে নতুন সংযোজন হিসেবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা নদীর তীরে প্রস্তুত করা হয়েছে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক আরেকটি বিদ্যুৎ কেন্দ্র। অবকাঠামোগত সব কাজ শেষ হলেও পর্যাপ্ত কয়লা সরবরাহ ও সঞ্চালন লাইনের জটিলতার কারণে দফায় দফায় পিছিয়ে যাচ্ছে কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন (সিওডি) শুরুর তারিখ। এদিকে কেন্দ্রটি সচল রাখার জন্য পরিচালন ব্যয়, বিদেশী ও স্থানীয় পরামর্শক ফি, রক্ষণাবেক্ষণ ও মেরামত, প্রশাসনিক খাতসহ বিভিন্ন ব্যয়ে প্রতি মাসে গুনতে হচ্ছে অতিরিক্ত ১২ মিলিয়ন ডলার বা বাংলাদেশী মুদ্রায় ১৪৬ কোটি ১৬ লাখ টাকার বেশি। দৈনিক হিসাবে যার পরিমাণ দাঁড়ায় কমপক্ষে ৫ কোটি টাকা। আর্থিক এ ক্ষতির বিষয়টি মূল্যায়ন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) এরই মধ্যে চিঠি দিয়েছে কেন্দ্রটির পরিচালনা প্রতিষ্ঠান আরপিসিএল-নরিনকো পাওয়ার ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড (আরএনপিএল)।
বিপিডিবিকে পাঠানো চিঠিতে জানানো হয়, আরএনপিএলের বাণিজ্যিক উৎপাদন বিলম্বিত হওয়ায় কেন্দ্রটির অতিরিক্ত ব্যয় যুক্ত হবে প্রকল্পের মোট নির্মাণ ব্যয়ের সঙ্গে। এতে সামগ্রিক প্রকল্প ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ট্যারিফে সরাসরি প্রভাব ফেলবে। আর ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকলে আরএনপিএলের উৎপাদিত বিদ্যুতের ইউনিটপ্রতি খরচ পড়বে অন্যান্য কয়লাভিত্তিক কেন্দ্রের তুলনায় অনেক বেশি। এর ফলে জাতীয় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের গড় মূল্যও বৃদ্ধি পেতে পারে, যা এ খাতে সামগ্রিক ব্যয়চাপ বাড়াবে।
খোঁজ নিয়ে জানা গেছে, আরএনপিএলের কেন্দ্রটির প্রথম ইউনিট গত ১ মার্চ পরীক্ষামূলক উৎপাদনে যায়। সেই থেকে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে। দ্বিতীয় ইউনিটটি পুরোপুরি বসিয়ে রাখা হয়েছে। গ্রিডে বর্তমানে যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে তা কেন্দ্রটির পুরো সক্ষমতার মাত্র ২৫ শতাংশ (প্লান্ট ফ্যাক্টর বিবেচনায়) বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।
আরএনপিএলের বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনের বিষয়ে জানতে চাইলে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘আরএনপিএল কর্তৃপক্ষ বিদ্যুৎ কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদনের বিষয়টি আমাদের জানিয়েছে। আমরা পিজিসিবি (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড) থেকে একটি ইউনিটের বিষয়ে ক্লিয়ারেন্স পেয়েছি। বাকি ইউনিট ইভাক্যুয়েশন লাইনের ওপর নির্ভর করছে। পিজিসিবি কবে এ লাইন সম্পন্ন করবে, সে বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। ফলে কেন্দ্রটির একটা ইউনিটের বিদ্যুৎ আমাদের দ্রুত নেয়ার পরিকল্পনা রয়েছে। ’
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।