কোন দিকে এগুচ্ছে দেশ?
রাজনীতির মাঠ সরগরম। ক’মাস বাদেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সহিংসতামুক্ত আন্দোলনে ব্যস্ত বিরোধী দলগুলো। তাদের দাবি একটাই- সরকার পতন। নির্বাচন ও চলমান রাজনীতি নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও। সাধারণ মানুষরা যেসব কথা লিখছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সিয়াম আহমেদ দীর্ঘ স্ট্যাটাসের শেষে লিখেছেন, আওয়ামী লীগ-বিএনপি বুঝি না। দেশে সহিংসতা যাতে না হয়। আমি প্রথম ভোটার। সুন্দরভাবে ভোট দিতে চাই। ভীতিহীনভাবে ভোট দেবার ইচ্ছা পোষণ করে বৃটেন প্রবাসী সামিয়া তাসনিম বলেছেন, প্রায় দুই বছর ধরে দেশে যাওয়া হয় না।
এখন চাইলেই যাওয়া সম্ভব। ইচ্ছা করেই দেরি করছি। ভোটের সময় যাবো। যাতে ভোটটাও দিতে পারি। তিনি বলেন, এবারই আমি প্রথম ভোটার তা নয়। কিন্তু কোনো এক কারণে ভোটটা দেয়া হয় নাই।
বিভিন্ন সময় হওয়া আওয়ামী লীগের শান্তি সমাবেশকে উদ্দেশ্য করে ইকবাল স্ট্যাটাসের এক অংশে লিখেছেন, শন্তি কে না চায় বলুন। আমরাও চাই। তিনি দেশের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে প্রশ্ন রাখেন, এই সরকার ক্ষমতা থেকে সরে গেলে মেগা প্রজেক্টগুলোর কি হবে?
এই পোস্টের মন্তব্যের ঘরে আহসান হাবিব লেখেন, দৃশ্যমান উন্নয়নের কথা বললেন। কিন্তু বাজারে গেলে নিজেকে অসহায় লাগছে তার কথা বলবেন না। মন্ত্রী যখন বলেন, সিন্ডিকেটের কাছে জিম্মি তখন আমাদের আর কী বলার আছে। আরেক মন্তব্যে দেখা যায়, একটা সময় ব্রয়লার মুরগি রান্না হলে মন খারাপ হতো। মুখে উঠাতে চাইতাম না। এখন ব্রয়লার মুরগি খেতে পারি না। বাড়িতে ভালো কিছু রান্না না হলে মা বলতো, একটা ডিম ভেজে দেই? এখন ডিমটাও যে মহামূল্যবান।
একদফা দাবি নিয়ে গোটা দেশ চষে বেরাচ্ছে বিএনপি। এই আন্দোলন প্রসঙ্গে সিরাজুল ইসলাম লেখেন- আন্দোলন চলুক, তবে আমরা সহিংসতা চাই না।
শরিফুল ইসলাম লিখেছেন, দয়া করে ভিসা নীতিকে হালকাভাবে নেবেন না। আমেরিকাসহ অন্যান্য দেশ যদি তৈরি পোশাক থেকে মুখ ফিরিয়ে নেয় খুব বিপদে পড়বো আমরা। তিনি প্রশ্ন রেখে বলেন. গার্মেন্ট শ্রমিকরা বেকার হলে সামাল দিতে পারবেন তো? আফিফুর রহমান লেখেন, ভিসা নীতি শুধুমাত্র আমেরিকা যাওয়ায় নিষেধাজ্ঞা নয়। এটা বাংলাদেশকে আঙ্গুল উঁচিয়ে সতর্ক করা। দেশটা যেহেতু মহাশক্তিধর আমেরিকা। ভয়তো পেতেই হবে। সাধু সাবধান।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …