কোটা বাতিল বা বহাল নয়, সংস্কার চায় জাসদ
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল বা বহাল নয়, বরং সংস্কার করা জরুরি। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক বিবৃতিতে তারা এই কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে একদল ছাত্র-ছাত্রী কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল, যার পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয়। এটি আবেগপ্রসূত এবং ভুল সিদ্ধান্ত ছিল। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায়ের পর, কিছু ছাত্র-ছাত্রী মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে তথাকথিত 'বাংলা ব্লকেড' আন্দোলন শুরু করে, যা নিছক কোটা বাতিলের নিষ্পাপ আন্দোলন ছিল না। তাদের কথাবার্তায় মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশিত হয়েছে। আন্দোলনকারীদের পেছনে স্বাধীনতা বিরোধী শক্তির রাজনৈতিক ইন্ধনও প্রকাশিত হয়েছে।
জাসদের নেতারা বলেন, মুক্তিযোদ্ধারা শুধু জাতির শ্রেষ্ঠ সন্তানই নন, তাদের পরিবারও মুক্তিযুদ্ধে ও পরবর্তীকালে মুক্তিযুদ্ধ বিরোধী সরকারগুলির দ্বারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাধীনতার পর সকল সরকার যৌক্তিক কারণে কোটা পদ্ধতি বহাল রেখেছে। সমাজে বৈষম্য কমানোর জন্যই এটি করা হয়েছে। কিন্তু একসময় কোটা পদ্ধতি অপ্রয়োজনীয় হয়ে উঠবে এবং তুলে দিতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান বা পরিবারে কত প্রজন্ম পর্যন্ত এ সুবিধা পাবে, তারও পদ্ধতি ও সময় কাঠামো নির্ধারণ করা জরুরি।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।