ইতিহাস
কেমন ছিলেন ইসলামী ইতিহাসের প্রথম আইনশৃঙ্খলা বাহিনী
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
পবিত্র মদীনা শরীফ উনার মুসলমানদের প্রতি পবিত্র মক্কা শরীফের কুরাইশ এবং তাদের মিত্রদের পক্ষ থেকে সৃষ্ট হুমকি এবং পবিত্র মদীনা শরীফ উনার উপকণ্ঠে বসবাসকারী মুসলমানদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ‘টহল দল’ গঠন করা হয়। এসব বাহিনীতে তিন থেকে পঞ্চাশজন পর্যন্ত সদস্য অংশগ্রহণ করতেন। উনারা পবিত্র মদীনা শরীফ উনার উপকণ্ঠের অঞ্চলে টহল দিতেন। উনাদের ‘হিরাসুর-রাসূল’ বলা হতো।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে হিজরত মুবারক করার পর হযরত সা‘দ ইবনে আবী ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তরবারী হাতে উনার সম্মানিত খিদমত মুবারক উনার উদ্দেশ্যে আমান বা নিরাপত্তার দায়িত্ব মুবারক পালন করেছিলেন। তখন হযরত আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও যেকোনো ধরনের হামলা ঠেকাতে সদা প্রস্তুত থাকতেন।
এ ছাড়া নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিভিন্ন জিহাদে মুসলমানের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন জনকে নিয়োগ দেন। সম্মানিত বদরের জিহাদে হযরত সা‘দ বিন উবাদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত উসাইদ বিন হুদাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত সা‘দ বিন মুয়াজ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে, সম্মানিত উহুদ জিহাদে হযরত মুহম্মদ বিন মাসলামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নেতৃত্বে ৫০ জন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্মানিত খায়বারের জিহাদে হযরত ইবাদ বিন বকর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মুহম্মদ বিন আবি ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আবু আইয়ুব আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে এবং খন্দকের জিহাদে হযরত আবদুল্লাহ বিন যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে সম্মানিত আমান উনার দায়িত্বভার প্রদান করেন।
আব্বাসীয় শাসক আবু জাফর মনসুর পুলিশের কাজ ও অবস্থান সম্পর্কে বলেন, আমি আমার দরজায় চারজন পাহারাদার রাখার প্রয়োজন বোধ করি না। তবে আমি চার শ্রেণির মানুষ থেকে কখনো দূরে থাকতে পারি না। ১. বিচারকার্যে মহান আল্লাহ পাক উনার সম্মানিত বিধান বাস্তবায়নে কোনো সমালোচকের সমালোচনার ভ্রƒক্ষেপ করে না, ২. পুলিশ যে সবলের বিরুদ্ধে দুর্বলকে সাহায্য করে, ৩. রাজস্ব সংগ্রহ করে কিন্তু অধীনদের প্রতি জুলুম করে না, ৪. সংবাদবাহক যে ওপরের তিন শ্রেণির সংবাদ যথাযথভাবে পৌঁছে দেয়। (আল মুনতাজাম ফি তারিখিল মুলুকি ওয়াল উমাম)
সম্মানিত ইসলামী ইতিহাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। উনাদের সামাজিক অবস্থান ছিলো অত্যন্ত উঁচু। তাদের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। মিশরের মুসলমান শাসকদের দরবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মর্যাদা ছিলো অনেক বেশী। এই বাহিনীর প্রধান গভর্নরের অনুপস্থিতিতে নামাজের ইমামতি, বাইতুল মালের চাবি সংরক্ষণসহ অন্যান্য দায়িত্ব পালন করতেন। মিশরের সামরিক বিশ্ববিদ্যালয়ে তার জন্য ‘শুরতাতুল উলয়া’ নামের পদ ছিলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান নিয়মিত পাঠদান করতেন সেখানে। মিশরের শাসক প্রতিদিন তাকে সাক্ষাৎ দিতেন এবং দেশের অভ্যন্তর সফরে তাকে সঙ্গে রাখতেন।
শাসকের পক্ষ থেকে তাকে ‘তাবারজিন’ নামের ‘সোর্ড অব অনার’ প্রদান করা হতো এবং তিনি তা সব সময় বহন করতেন। (আল-খাতাতুল মুকাররিজিয়্যা, আল-হাদারাতুল ইসলামিয়া ফিল কারনির রাবি আল-হিজরি)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












