কুরবানির আগে আদার বাজারে আগুন
, ১৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
মাত্র সপ্তাহ দুয়েকের ব্যবধানে খাতুনগঞ্জের পাইকারি বাজারে ৯৫ টাকার চায়না আদা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এর কয়েক দিনের ব্যবধানে আরও বেড়েছে।।
অভিযোগ উঠেছে, সিন্ডিকেট কারসাজির মাধ্যমে গুটিকয়েক আমদানিকারক বন্দর থেকে নিয়মিত খালাস না করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে পাইকারি বাজারে আদার দাম বাড়ানো হচ্ছে।
গত বৃহস্পতি (১৪ মে) ও জুমুয়াবার (১৫ মে) দেশের ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের আড়তদার এবং আমদানিকারক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার থেকে খাতুনগঞ্জে চায়না আদার দাম কেজিতে ৬০ থেকে ৭০ টাকা বেড়েছে। জুমুয়াবারও ১৮০ থেকে ১৯০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে আদার কেজি ২০০ টাকা ছাড়িয়ে যায়।
চাক্তাই এলাকার আড়তদার মেসার্স বশর অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আবুল বশর বলেন, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চায়না আদা ২১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মিয়া বাজারের ব্যবসায়ী আবু তৈয়্যব বলেন, ‘কয়েকদিন আগেও প্রতি কেজি চায়না আদা ৯৫ টাকায় বিক্রি হয়েছে। তিন-চারদিন থেকে দাম হু হু করে বেড়েছে। গত সোমবারও ১২০ কেজি টাকা ছিল। জুমুয়াবার ১৮০ টাকা কেজিতে আদা বিক্রি হয়েছে। সামনে আরও বাড়তে পারে। তবে বেশ কয়েকমাস ধরে আমদানিকারকরা লোকসানে আদা বিক্রি করেছেন।’
আমদানিকারক ইকবাল বলেন, ‘বাজারে ভারতীয় আদা নেই। যে কারণে চায়না আদার চাহিদা বেড়েছে। সরবরাহ কম, তার পাশাপাশি সামনে কোরবানি। যে কারণে আদার দাম বাড়ছে।’ সামনের সপ্তাহে কেজি ২০০ টাকা ছাড়িয়ে যেতে পারেন বলে জানান তিনি।
ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘বাজারে প্রশাসনের কোনো নজরদারি নেই। এ সুযোগ নিচ্ছে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা। আদা আমাদের দেশেও উৎপাদন হয়। পাশের দেশ থেকেও আদা আসে। ১৫ দিন আগেও খাতুনগঞ্জের পাইকারি বাজারে ৯৫ টাকা কেজিতে আদা বিক্রি হয়েছে। এমন কী হয়েছে, ১৫ দিনের মধ্যে দ্বিগুণ হয়ে গেলো। পুরো বিষয়টিতে সিন্ডিকেট কারসাজি চলছে। কয়েকজন আমদানিকারক সিন্ডিকেট করে বন্দর থেকে আদা খালাস নিচ্ছে না। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। প্রশাসনের উচিত বাজারে নজরদারি বাড়ানো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)