কার্গো ভিলেজে মালামাল পুড়ে যাওয়ার ক্ষতির প্রভাব পড়বে শিল্পে
, ২৭ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার পাশাপাশি অগ্নিনিরাপত্তায় ত্রুটি ছিল। আগুনে যত মালামাল পুড়েছে, তার প্রভাবে শিল্পে বহুমুখী ও বহুস্তরের ক্ষতি হবে।
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ও দেশের কার্গো ব্যবসায় বড় ধরনের ইমেজ সংকট তৈরি করেছে ব্যবসায়ীরা বলছেন, কুয়েত এয়ারলাইন্স এরই মধ্যে জানিয়েছে যে, তারা বাংলাদেশের সাথে আপাতত কার্গো আমদানি-রপ্তানি বন্ধ রাখবে।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, কার্গো ভিলেজ ব্যবহারকারীদের বড় একটি অংশ তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা, যারা হালকা যন্ত্রপাতি ও তৈরি পোশাকের নমুনা পাঠান। পাশাপাশি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো দলিলপত্র ও পার্সেল আদান-প্রদান করে। এ ছাড়া, ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি এবং কৃষিপণ্য রপ্তানিতেও এটি ব্যবহৃত হয়। এসব পণ্য পাঠানো বা ছাড় করতে ৭ দিন পর্যন্ত সময় লাগে।
ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশ অব বাংলাদেশের প্রেসিডেন্ট কবীর আহমেদ এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ হাতেম উভয়েই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তথ্যমতে, প্রতিদিন ৬শ থেকে ৭শ টন এয়ারফ্রেইট যায় এবং ৮ থেকে ৯শ টন আমদানি কার্গো আসে, যার ৩৫ শতাংশই তৈরি পোশাক খাতের।
পরপর কয়েকটি পোশাক কারখানার পর কার্গো ভিলেজের মতো অত্যন্ত স্পর্শকাতর জায়গায় অগ্নিকা- উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ব্যবসায়ীরা বলছেন, এই ঘটনা সিভিল এভিয়েশনের জন্য একটি সতর্কবার্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)