কারখানা ছুটির পর সড়কে জনস্রোত
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৮ জুন, ২০২৩ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। সরকারি কর্মচারীরা পাঁচ দিনের ছুটি পেয়েছেন এই ঈদে। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। এদিকে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ছিল গার্মেন্ট, কারখানা শ্রমিকদের শেষ কর্মদিবস।
অফিস শেষ করেই বাড়ির উদ্দেশে রওনা করেছেন শ্রমিকরা। বিকেল থেকে সাভারে বিভিন্ন মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের জনস্রোত তৈরি হয়েছে। রয়েছে যানবাহনের চাপ।
সাভার এলাকায় যানজট না থাকলেও রয়েছে গাড়ির চাপ।
গাড়ি চলছে ধীর গতিতে। যাত্রীবাহী গাড়ির সঙ্গে চাপ বাড়িয়েছে কোরবানির পশুবাহী ট্রাক।
মূলত কারখানা ছুটির পর থেকেই সড়কে ভিড় বাড়ে কয়েক গুণ। সড়কেই দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছেন অনেকে।
কেউ আবার চুক্তি করে হাইয়েচ, মাইক্রোবাস ও প্রাইভেট কারে রওনা হয়েছেন। তবে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আবার অনেক ঝুঁকি নিয়ে ট্রাকে করে যেতে দেখা যায়। নবীনগর-চদ্রা মহাসড়কজুড়ে যানবাহনের ধীর গতি সৃষ্টি হয়েছে।
যাত্রী খোরশেদ আলম বলেন, রংপুর যাব।
সকালে বৃষ্টির জন্য বের হত পারিনি। দুপুরে বের হয়ে দেখি শত শত মানুষ। গাড়ি কম। আবার গাড়ি পেলেও ভাড়া বেশি। অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি।
সিরাজগঞ্জের যাত্রী আল আমিন বলেন, গাড়ি নেই, তাই ট্রাকে যাওয়ার চেষ্টা করছি। ভাড়াও কিছু কম। এ ছাড়া কোনো গতি নেই।
কামরুজ্জামান নামের এক যাত্রী বলেন, ভাড়া দ্বিগুণ থেকে তিন গুণ বেশি নেওয়া হচ্ছে। ৪০০ টাকার ভাড়া এক হাজার টাকা দিতে হচ্ছে। পুলিশ বা কন্ট্রোলরুমে জানিয়েছেন, এমন প্রশ্নে তিনি বলেন, জানাইনি। অনেকেই তো এই সমস্যা দেখছে। কেউ জানায় না। আমিও জানাইনি।
এদিকে যানজট এড়াতে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে কাজ করতে দেখা গেছে পুলিশকে। এতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।
পুলিশ সুপার বলেন, সাভারের সব শিল্প-কারখানা ছুটি হয়েছে। ফলে গার্মেন্ট শ্রমিকসহ মানুষের বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি যানবাহনের চাপও বেড়েছে। আমরা চেষ্টা করছি যাতে করে ভোগান্তি ছাড়া মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। আমাদের ট্রাফিক, হাইওয়ে, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সড়ক-মহাসড়ক যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
তিনি ঈদে ঘরমুখী মানুষদের অনুরোধ করে বলেন, যাত্রীরা যেন সড়কে না দাঁড়ায়। গাড়ি পেলে দ্রুত যেন উঠে পড়েন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












