কাজুবাদামে এখন বড় শিল্প গ্রুপ
২০১৬ সালে দেশে প্রথম কাজুবাদাম প্রক্রিয়াজাত কারখানা গড়ে ওঠে। এরপর কয়েক বছরে ছোট-মাঝারি আকারের অনেক কারখানা চালু হয়। এখন বড় বিনিয়োগ করছে বড় শিল্প গ্রুপ। দেশের চাহিদা মিটিয়ে কাজুবাদাম রপ্তানিতে নাম লেখাতে চায় এসব শিল্প গ্রুপ।
এক দশক আগেও কাজুবাদাম প্রক্রিয়াজাতের কোনো কারখানা ছিল না দেশে। পার্বত্য চট্টগ্রামে সনাতন পদ্ধতিতে খোসা ভেঙে কেউ কেউ বিক্রি করতেন এই বাদাম। ২০১৬ সালে চট্টগ্রামে প্রথম তরুণ উদ্যোক্তা শাকিল আহমেদের হাত ধরে কাজুবাদাম প্রক্রিয়াজাত কারখানা গড়ে ওঠে। এরপর কয়েক বছরের ব্যবধানে ছোট-মাঝারি আকারের অনেক কারখানা চালু হয়। এখন এই খাতে বড় বিনিয়োগ নিয়ে আসছে বড় শিল্প গ্রুপগুলো। দেশের চাহিদা মিটিয়ে কাজুবাদাম রপ্তানিতে নাম লেখাতে চায় এসব শিল্প গ্রুপ।
সিটি গ্রুপের ব্যবস্থাপনায় থাকা রহিমা ফুড করপোরেশন কাজুবাদাম প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগ করেছে গত বছর। নারায়ণগঞ্জের রূপগঞ্জের উত্তর রূপসী এলাকায় এই কারখানার অবস্থান। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়, যন্ত্রপাতি স্থাপনের পর গত বছরের ২২ মে থেকে বাণিজ্যিকভাবে কাজুবাদাম প্রক্রিয়াজাত করা হচ্ছে। দেশের পাশাপাশি বিদেশে বাজারজাতের কথা বলা হয় তাতে। পার্বত্য এলাকার কয়েকজন কৃষক জানান, এ বছর পাহাড়ে উৎপাদিত ফলনের সিংহভাগই কিনে নিয়েছে এই প্রতিষ্ঠান।
ইস্পাত খাতের শীর্ষস্থানীয় কোম্পানি বিএসআরএমের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাগ্রিকালচার প্রোডাক্টস লিমিটেডের চট্টগ্রামের নাছিরাবাদ শিল্প এলাকার কারখানায় কাজুবাদাম প্রক্রিয়াজাত শুরু হয় এ বছরের জুন থেকে। প্রতিষ্ঠানটি বর্তমানে ১০ কেজির প্যাকেটজাত আকারে এই বাদাম বাজারজাত করছে। তাদের ব্র্যান্ডের নাম ‘হিলট্র্যাক্স’। চট্টগ্রামের নাছিরাবাদ শিল্প এলাকায় এই কারখানায় প্রতিদিন এক হাজার কেজি বাদাম উৎপাদনের সক্ষমতা রয়েছে।
নাছিরাবাদের পাশাপাশি মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরেও নতুন বিনিয়োগ করবে বিএসআরএম। সেখানে জমি বরাদ্দের জন্য গত ২১ জুন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি। প্রায় ১০ একর জায়গায় এই কারখানায় বিনিয়োগ হবে ১৫৭ কোটি টাকা। কর্মসংস্থান হবে ৪০০ জনের। দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানিও লক্ষ্য তাদের।
জানতে চাইলে বিএসআরএম গ্রুপের হেড অব করপোরেট স্ট্র্যাটেজি অ্যান্ড প্রজেক্টস মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘কাজুবাদাম সম্ভাবনাময় খাত। দেশীয় বাজারে চাহিদা বাড়ছে। আবার রপ্তানিতে ভিয়েতনাম ও ভারতের সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা রয়েছে আমাদের। এ জন্য এই খাতে বিনিয়োগ করেছে বিএসআরএম। কাজুবাদামের মতো খাতের সম্ভাবনা উন্মোচন করতে কৃষি মন্ত্রণালয়ও উৎসাহ দিয়েছে আমাদের। আমরা শুধু কারখানায় বিনিয়োগ করছি না, কয়েক বছরে দেড় হাজার কৃষককে প্রশিক্ষণও দিয়েছি। কারণ, উৎপাদন বাড়লে বাংলাদেশি কাজুবাদামের ব্র্যান্ড গড়ে তোলা যাবে।’
কাজুবাদামে বিনিয়োগে আসছে কাজী ফার্মস গ্রুপের প্রতিষ্ঠান কাজী বাদাম লিমিটেডও। মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৮৭ কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। গত ২৮ মে প্রতিষ্ঠানটি বেপজার সঙ্গে চুক্তিও করেছে। এই কারখানায় কাজুবাদাম প্রক্রিয়াজাত করে তা বিদেশে রপ্তানি করবে প্রতিষ্ঠানটি। বাদামের পাশাপাশি খোসার তেলও উৎপাদন করবে তারা।
এ ছাড়া নরসিংদীতে মাজ্জাক অ্যাগ্রো বিজনেস লিমিটেডও ২০২০ সালে কাজুবাদামের স্বয়ংক্রিয় কারখানা চালু করেছে। পার্বত্য এলাকা থেকে কাঁচা কাজুবাদাম সংগ্রহের পাশাপাশি আমদানি করে প্রক্রিয়াজাত করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির পরিচালক আজাদ ইকবাল বলেন, প্রতিদিন দুই টন উৎপাদনক্ষমতার এই কারখানার প্রস্তুত বাদাম এখন দেশে বাজারজাত হচ্ছে। রপ্তানির চেষ্টাও চলছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।