শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

কমে ১০ বাড়ে ১০০, বাজার যেন ‘পাগলা ঘোড়া’

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, রাত ২:০৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৪৩
কমে ১০ বাড়ে ১০০, বাজার যেন ‘পাগলা ঘোড়া’
নিজস্ব প্রতিবেদক:
পেঁয়াজ, আলু, রসুনের পাশাপাশি ভালো নেই মাছ, মুরগি ও গোশতের বাজারও। গত সপ্তাহে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া গরুর গোশত কেজি প্রতি ৫০ টাকা বেড়েছে। মুরগি ও বিভিন্ন প্রকার মাছের দামও বেড়েছে। এতে একদিকে যেমন ক্রেতারা অসহায় আত্মসমর্পণ করছেন অপরদিকে প্রতিদিনকার খাবার তালিকা থেকেও পুষ্টি বঞ্চিত হচ্ছেন পরিবারের সদস্যরা। মূল্যবৃদ্ধির এই জালে অনেক পরিবার সুষম ও পুষ্টিকর খাবারের পরিমাণ কমিয়ে এনেছেন। খরচ বাঁচাতে নিয়েছেন নানা কৌশল।
গতকাল জুমুয়াবার রাজধানীর বাসাবো মাদারটেক বাজার ঘুরে ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন চিত্র দেখা যায়।
গত সপ্তাহে ঢাকার এ অঞ্চলটিতে ৫৯৫ টাকা দরে গরুর গোশত বিক্রি হলেও এ সপ্তাহে কেজি প্রতি ৫৫ টাকা বেড়ে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর স্বপ্নসহ অন্যান্য সুপারশপগুলোতে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬৯৯ টাকায়। এ ছাড়া গত সপ্তাহে ১৭০ টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া লেয়ার মুরগি কেজি প্রতি ২০ টাকা বেড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গত সপ্তাহে ৩০০ থেকে ৩১০ টাকা কেজি দরে সোনালি মুরগি বিক্রি হলে এ সপ্তাহে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, বড় সাইজের রুই মাছ কেজিপ্রতি ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের রুইয়ের কেজি ৩৫০ থেকে ৩৬০ টাকা এবং ছোট সাইজের রুই মাছ কেজিপ্রতি ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত নূর আলম। জুমুয়াবার ছুটির দিন হওয়ায় পরিবারের জন্য বাজার করতে এসেছেন।
এ ক্রেতা বলেন, মানুষের জীবনযাত্রায় একটা বড় পরিবর্তন আসছে। তবে সেটি যত ইতিবাচক তার চেয়ে বেশি নেতিবাচক। গত দুই বছরে আমার প্রতিষ্ঠান আমার বেতন বাড়ায়নি অথচ এই দুই বছরে বাজারে পণ্যের দাম কিন্তু বসে নেই। মাছ, গোশত, সবজি, আলু, পেঁয়াজ কিছুতেই হাত দেওয়া যায় না। বাজারের কথা শুনতেই মনে একটা ভয় কাজ করে।
নূর আলম বলেন, উপায় না পেয়ে অনেক নীতি অবলম্বন করতে হচ্ছে। আগে মাসে ৪ কেজি পেঁয়াজ লাগলেও এখন দুই কেজিতে মাস পার করতে বলছি। প্রতি সপ্তাহের জুমুয়াবার গরুর গোশত খেলেও এখন মাসে এক দুইবার খাই। একই অবস্থা বাকিসব ক্ষেত্রেও।
বাজার করতে আসা রফিক মৃধা বলেন, কিছু বলেই কিছু হয় না। যা হওয়ার তা হবেই। যে যেভাবে পারছে মেরে খাচ্ছে। দেশটা এমন অবস্থায় গিয়েছে যে দেখার কেউ নেই। ১০ টাকা কমলে কাল ১০০ টাকা বেড়ে যায়। কি এক আজব নিয়ম! এখানে নিয়ন্ত্রণহীন পাগলা ঘোড়ার মতো চলে সব।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৮ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৮ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৮ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৮ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৮ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৮ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৮ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৮ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৮ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৯ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৯ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৯ ঘণ্টা আগে