কমেছে সামুদ্রিক মৎস্য আহরণ
, ০৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাদিস ১৩৯১ শামসী সন , ২২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৬ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বিগত বছরগুলোতে দেশের সমুদ্রে থেকে মৎস্য আহরণ ধারাবাহিকভাবে বাড়লেও সমাপ্ত অর্থবছরে কমেছে ইলিশসহ অন্যান্য মাছের আহরণ। ২০২১-২২ অর্থবছরে রেকর্ড ৭ লাখ ৩৪ হাজার ৫৯৪ টন মাছ সমুদ্র থেকে আহরণ করা হলেও সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে মাছের আহরণ দাঁড়িয়েছে ৭ লাখ ১৯ হাজার ৬১৯ টন বা ১৪ হাজার ৯৭৫ টন কম।
মূলত মাছ শিকারের দফায় দফায় নিষেধাজ্ঞার কারণে মাছের আহরণ কমেছে। বিশ্লেষকরা বলছেন, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞায় আরও গবেষণা ও নতুন কোন পরিকল্পনা করা জরুরী।
খাত সংশ্লিষ্টরা বলেন, সমুদ্র মৎস্য আহরণে সামুদ্রিক মৎস্য অধিদফতরের বিভিন্ন আইনকানুন আছে। এর মধ্যে সমুদ্রের সীমানা অনুযায়ী কীভাবে কোন জাহাজগুলো মাছ শিকার করতে পারবে সেগুলো মানা হচ্ছে না। তবে সমুদ্রে নিষেধাজ্ঞা চলাকালীন জেলেরা যাতে তাদের চাল বরাদ্দসহ অন্যান্য সুযোগ-সুবিধা সঠিকভাবে পান তার জন্য মৎস্য অধিদফতরকে আরও নজর রাখতে হবে। তাছাড়া সমুদ্রে অনিবন্ধিত নৌযানের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার কোনো বিকল্প নেই। যার কারণে মৎস্য অধিদফতরের কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প দ্রুত গতিতে বাস্তবায়ন করতে হবে। এই প্রকল্পটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে সামুদ্রিক মৎস্যখাতের ব্যাপক পরিবর্তন হবে।
২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর নতুনভাবে এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশের সমুদ্রসীমায় যুক্ত হয়েছে। এ ছাড়া সরকারের সামুদ্রিক মৎস্য আহরণ বৃদ্ধির এবং পূর্ণাঙ্গ মাছের উৎপাদন বাড়ার জন্য বছরে ৬৫ দিন ও ২২ দিনের দুইবার মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞার কারণে মাছের আকৃতি ও ওজনের ব্যাপক পরিবর্তন হয়েছে।
তথ্য মতে, সমাপ্ত অর্থবছরে সমুদ্র থেকে ইলিশ মাছ আহরণ হয়েছিল ৩ লাখ ২০ হাজার ৯২৮ টন। কিন্তু গত ২০২১-২২ অর্থবছরে ইলিশের আহরণ ছিল ৩ লাখ ২১ হাজার ৮৭১ টন। অর্থাৎ বছরের ব্যবধানে ইলিশের আহরণ কমেছে ৯৪৩ টন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












