শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

কমছে বৈদেশিক ঋণের পাইপলাইন

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, সকাল ৪:১৫
কমছে বৈদেশিক ঋণের পাইপলাইন
নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় দেশে বৈদেশিক মুদ্রার সংকট প্রকট আকার ধারণ করেছে। সেই সময় হঠাৎ করেই ১৬ বছর পর দেশের বৈদেশিক ঋণের পাইপলাইন কমতে শুরু করেছে। টানা দ্বিতীয়বারের মতো গত অর্থবছরেও কমেছে বিদেশি সহায়তার পাইপলাইনের আকার।
গত ২০২২-২৩ অর্থবছর শেষে বিদেশি ঋণ বা বিনিয়োগের পাইপলাইনের আকার দাঁড়িয়েছে ৪৩.৮৪ বিলিয়ন ডলার।
অর্থবছরের শুরুতে পাইপলাইনে ছিল ৪৫.১৭ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন উৎস থেকে ঋণ ও অনুদান মিলে বিদেশি সহায়তা ছাড় হয়েছে ১০.০১ বিলিয়ন ডলার। যদিও চলতি অর্থবছরের ছয় মাসে প্রতিশ্রুতি বেড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নিয়মিত প্রকাশনা ফ্লো অব এক্সটারনাল রিসোর্সেস ইন বাংলাদেশ শীর্ষক ২০২২-২৩ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।
জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের শুরুতে পাইপলাইনে বৈদেশিক ঋণ ছিল ৫০.৩৪৬ বিলিয়ন ডলার, যা অর্থবছর শেষে কমে দাঁড়ায় ৪৫.১৭৩ বিলিয়ন ডলারে। আর গত ২০২২-২৩ অর্থবছরে পাইপলাইনের অর্থ আরো কমে দাঁড়িয়েছে ৪৩.৮৪ বিলিয়ন ডলার। এ হিসাবে এক বছরে পাইপলাইনের আকার কমেছে ১.৩৩৬ বিলিয়ন ডলার বা ২.৯৬%। এর আগে একক বছর হিসেবে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ৫.১৭৩ বিলিয়ন ডলার কমে পাইপলাইনে জমা অর্থ।
যদিও চলতি অর্থবছরের ছয় মাসে ৬.৯৮৯ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি এসেছে, যা গত কয়েক অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি। এই সময় ছাড় হয়েছে ৪.০৬৩ বিলিয়ন ডলার। অর্থাৎ ছাড়ের চেয়ে প্রতিশ্রুতি বেশি এসেছে।
ইআরডি সূত্রে আরো জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে প্রতিশ্রুতির চাইতে ১.৩৫৪ বিলিয়ন ডলার ছাড় বেশি হয়। তা ছাড়া ১.৩২৬ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল এবং অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় পাইপলাইনের আকার কমে।
ইআরডির গত প্রায় দুই যুগের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, বিদেশি সহায়তার প্রতিশ্রুতি যে হারে বেড়েছে, অর্থ ছাড়ের পরিমাণ বাড়ছে এর কম হারে। এর ফলে প্রতিবছরই পাইপলাইনে যোগ হয়েছে নতুন অর্থ। ২০০১-০২ অর্থবছরে প্রতিশ্রুতির চাইতে ছাড় কম হওয়ায় এবং ২০০৪-০৫ অর্থবছরে বড় অঙ্কের চুক্তি বাতিল হওয়ায় পাইপলাইনের আকার সামান্য কমেছিল। এর পর টানা ১৬ বছর আকার বৃদ্ধির পর গত দুই বছর কমেছে পাইপলাইনের অর্থ।
পর্যালোচনায় দেখা গেছে, ২০২০-২১ অর্থবছর শেষে প্রথমবারের মতো বিদেশি সহায়তার পাইপলাইনের আকার ৫০.৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়। দুই বছরে এই পাইপলাইনের আকার কমে ৬.৫১ বিলিয়ন ডলার বা প্রায় ১৩% কমেছে।
পর্যালোচনায় আরো দেখা যায়, পাইপলাইন কমার আরেকটি কারণ হিসেবে দেখা যায়, গত সাত বছরে প্রায় ১০ বিলিয়ন বা তারও বেশি প্রতিশ্রুতি এসেছে। এর মধ্যে শুধু গত দুই অর্থবছরে ১০ বিলিয়নের বেশি ছাড় হচ্ছে। এর আগে ছয় থেকে সাত বিলিয়ন ছাড় হয়েছে। এই বেশি ছাড় হওয়ার কারণেও পাইপলাইনের অর্থ ছাড় বেড়েছে।
ইআরডির কর্মকর্তারা বলছেন, গত অর্থবছরে বিভিন্ন ঋণ বিনিয়োগকারী দেশ ও সংস্থা মোট ১৭৬.৪১ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করেছে। আর অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে পাইপলাইনের আকার কমেছে প্রায় বিলিয়ন ডলার মূল্যের।
এ অবস্থায় বিদেশি সহায়তা ছাড় বৃদ্ধির পাশাপাশি প্রস্তাবিত প্রকল্পগুলোর প্রক্রিয়া দ্রুত শেষ করে পাইপলাইনের আকার বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, পাইপলাইনে বিদেশি সহায়তার আকার যত বাড়বে, ভবিষ্যতে বিদেশি সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সরকারের সক্ষমতাও তত বাড়বে। আর পাইপলাইনের আকার কমলে ভবিষ্যতে অর্থ ছাড়ও কমে আসতে পারে।
ইআরডির তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত অর্থবছরের শুরুতে থাকা পাইপলাইনের ২২.১৭ শতাংশ অর্থবছরজুড়ে ছাড় হয়েছে। আগের অর্থবছরে ওপেনিং পাইপলাইনের ২১.৭৯% ছাড় হয়েছিল। পাইপলাইনের তুলনায় অর্থ ছাড়ের পরিমাণ ২০২২-২৩ অর্থবছরে এর আগের ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৫ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৫ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৬ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৬ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৬ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৬ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৬ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৬ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৬ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৬ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৬ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৬ ঘণ্টা আগে