কঙ্গোতে কোলটান খনিধস: নিহত ২২৭
আল ইহসান ডেস্ক:
মধ্য-আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় রাজ্য রুবায়ার একটি কোলটান খনিতে ধসের ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির রুবায়া কোলটান খনিতে ধসে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে প্রদেশের বিদ্রোহীদের নিযুক্ত গভর্নরের মুখপাত্র মুইসা জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা রুবায়ার কোলটান খনিতে দিনের বেলা কয়েক ডলারের বিনিময়ে হাতে খননকাজ করে। ওই খনিটি ২০২৪ সাল থেকে দেশটির এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। গত বৃহস্পতিবার ওই ধসের ঘটনা ঘটেছে বলে সে জানিয়েছে।
মুইসা বলে, ভূমিধসে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে; তাদের মধ্যে খনি শ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীও রয়েছে। কিছু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রায় ২০ জনকে উদ্ধারের পর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সে।
সে বলে, “দেশে বর্তমানে বর্ষাকাল চলছে। মাটি নরম ও ভঙ্গুর। ভুক্তভোগীরা গর্তের ভেতরে থাকার সময়ই মাটি ধসে পড়ে।” প্রদেশের গভর্নরের একজন উপদেষ্টা বলেছে, খনিতে ধসের ঘটনায় অন্তত ২২৭ জন নিহত হয়েছে।
জাতিসংঘ বলছে, এএফসি/এম২৩ রুবায়ার খনিজ সম্পদ লুট করে তাদের বিদ্রোহী কার্যক্রমে অর্থ জোগাচ্ছে। প্রতিবেশী দেশ রুয়ান্ডা সরকারের সমর্থনে এসব কাজ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
ভারী অস্ত্রে সজ্জিত এই বিদ্রোহী গোষ্ঠী কিনশাসার সরকারকে উৎখাত এবং কঙ্গোর তুতসি সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে। গত বছর আকস্মিক অভিযানে পূর্ব কঙ্গোর অন্যান্য খনিজসমৃদ্ধ এলাকা দখলে নেয় এই গোষ্ঠী।
আরও পড়ুন
সব ›
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।…
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
বন্যার কবলে ফ্রান্স।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।