শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

এ যেন নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিযোগিতা, -ব্রয়লার মুরগির দাম ৩০০ ছুঁই ছুঁই

-ইফতার পণ্য লেবু, শশা ও বেগুনে আগুন
এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, সকাল ৪:০৩
এ যেন নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিযোগিতা, -ব্রয়লার মুরগির দাম ৩০০ ছুঁই ছুঁই
নিজস্ব প্রতিবেদক:
দ্রব্যমূল্য বাড়ছেই। রমাদ্বান শরীফ মাস সামনে রেখেও বাজারে স্থিতিশীলতা ফিরছে না। দেশের সামগ্রিক বাজার লক্ষ্য করলে মনে হবে, এ যেন নিত্যপণের দাম বৃদ্ধির প্রতিযোগিতা চলছে দেশজুড়ে। সাধারণ ব্যবসায়ীরা মনে করেন, একশ্রেণির অসৎ চক্র বা বাজার সিন্ডিকেট এর জন্য অনেকাংশে দায়ী। তবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বারবারই বলছে, রমাদ্বান শরীফে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা হবে। দেশে খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যাচ্ছে, প্রতিদিনই কোনো না কোনো খাদ্যপণ্যের দাম বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ২২ টাকা পর্যন্ত বেড়েছে। এর আগের দিন গত শনিবারও কেজিতে দাম বাড়ে ৭-৮ টাকা। সে হিসাবে গত জুমুয়াবারের পর অর্থাৎ তিনদিনে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
গত জুমুয়াবার প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সোমবার তা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকা পর্যন্ত।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রয়লার মুরগির বর্তমান দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বেশ কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম বাড়তে বাড়তে এখন প্রতি কেজি প্রায় স্বাভাবিক দামের থেকে ১২০ থেকে ১৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। মাসখানেক আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা।
এখনই চড়া ইফতার পণ্য লেবু শশা ও বেগুনের দাম:
রোজার আগেই রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ইফতার পণ্যের দাম। ঢাকার বাজারে ইফতারের শরবতের অতিগুরুত্বপূর্ণ অনুসঙ্গ লেবু এখন সর্বনিম্ন ৪০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। আর একটু ভালো মানের লেবু কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে হালিতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
প্রতিটি সবজিই পাইকারি ও খুচরা বাজারের দামে বিস্তর ফারাক। আর দাম বাড়ার পেছনে যথারীতি সেই পুরনো অজুহাত, পণ্যের সরবরাহ কম। যদিও বাজার বলছে ভিন্ন কথা।
রোজা আসার বেশ আগেই এবার মাছ-গোশতের বাজার চড়েছে। শীতের সবজির সরবরাহ কমতে থাকায় সবজির বাজারও বাড়তি।
নিত্যপণ্যের বাজার বেশ কয়েক মাস ধরে উচ্চমূল্যে স্থিতিশীল হয়ে আছে। ফলে ক্রেতার জন্য বাজার নিয়ে স্বস্তির কোনো খবর নেই। শুধুই দাম বাড়ার খবর।
পাইকারি ও খুচরা দামের তারতম্যে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে কাঁচামরিচের দামে। পাইকারিতে ভালো মানের মরিচের দাম ৬০ টাকা হলেও খুচরায় বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা পর্যন্ত।
খুচরা দোকানিদের দাবি পাইকারিতে কম দামে কিনলেও দোকান পর্যন্ত পৌঁছনো থেকে শুরু করে দোকানের খরচ উঠাতে হলে বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই তাদের।
তবে দোকানিরা বলছেন মৌসুম ইফতারের পণ্য বেগুন আর শশার দাম বেড়েই চলছে। বাজারে পর্যাপ্ত সরবারহ আছে তারপরও বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বেগুনের মতোই শশার দামও বাড়তে শুরু করেছে। বাজারে নতুন শশা উঠতে শুরু করলেও প্রতিদিনই বাড়ছে এর দাম। কেজিতে ৫-১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
বিক্রেতারা জানান, রমজানে সালাদের জন্য ব্যবহৃত টমেটো, শসা, গাজর, লেবু ও কাঁচামরিচের দাম আরও কিছুটা বাড়তে পারে।



অনেকেরই পোষাপ্রাণির নামের তালিকায় রয়েছে বিড়ালের নাম। যারা বিড়াল পোষেন কিংবা বিড়াল বাড়ির আশপাশে দেখেছেন তারা একটু খেয়াল করলেই দেখবেন, বিড়ালের মারাত্মক রকমের পানিভীতি রয়েছে। কিন্তু এর কারণ হয়তো অনেকেই জানে না।
প্রাণি বিশেষজ্ঞরা বলছেন, বিড়ালের পানিভীতির কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। যা শুনলে অবাক বা চমকে যাবেন অনেকেই।
গবেষকরা বলছেন, বিড়ালের শারীরিক গঠন সমতলে চলার উপযুক্ত। তাই এরা সব সময় সমতলে হাঁটতে পছন্দ করে।
শারীরিক গঠনের কারণে এরা পানিতে সাঁতার কাঁটতে পারে না। তাই সব সময় বিড়াল পানি এড়িয়ে চলে। কোনো কারণে এরা পানিতে পড়ে গেলে এরা সেখানে ভারসাম্য রাখতে পারে না। যার কারণে পানিতে পড়ে যাওয়া বিড়াল সহজে বাঁচে না।
বিড়ালের পানি ভীতির আরেকটি কারণ এদের গায়ের লোম। বিড়ালের লোম কোনো কারণে ভিজে গেলে তা সহজে শুকাতে চায় না। তাছাড়া বিড়ালের চামড়ার প্রকৃতি বেশ স্পর্শকাতর হয়ে থাকে। তাই বিড়াল পানি দেখলেই ভয় পায়।
বিড়াল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণি হওয়ায় কাঁদামাখা মাটিতে হাঁটতে পছন্দ করে না এরা। এ কারণেও মাটির যেখানে পানি রয়েছে সেখানে বিড়াল হাঁটে না। তাই যখন দুটো বিড়াল ঝগড়া করে অনেকেই বিড়ালের শরীরে এক মগ পানি ঢেলে দিতে পছন্দ করে।
পানিভীতির আরেকটি কারণ খুঁজে পেয়েছে গবেষকরা। তারা বলছে, বিড়ালের পূর্ববংশ বেশিরভাগই মরুভূমি এলাকায় থাকত। সেখানে বৃষ্টির পানির পরিমাণ কম থাকায় সে আবহাওয়াতেই অভ্যস্ত বিড়াল প্রজাতি।
তবে বিড়ালের এ পানিভীতি অনেকটাই কমিয়ে আনা যেতে পারে পোষা বিড়ালের ক্ষেত্রে। খুব ছোট বয়স থেকেই বিড়ালকে হালকা গরম পানি দিয়ে গোসল করার অভ্যাস করালে পোষা বিড়াল পানিকে দেখে ভয় পায় না বরং বেশ উপভোগ করে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৮ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৮ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৮ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৮ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৯ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৯ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৯ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৯ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৯ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৯ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৯ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৯ ঘণ্টা আগে