এলাচের বেপরোয়া ট্রেডিং, উৎকণ্ঠায় ব্যবসায়ীরা
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৪ মে, ২০২৬ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে এলাচের বেপরোয়া ট্রেডিং হওয়ার অভিযোগ উঠেছে। সাধারণ ব্যবসায়ীরা বলছেন, চলতি বছরের এই কয়েক মাসে দেশে এলাচের আমদানি কম হলেও বাজারে এলাচের ডিও (ডিমান্ড অর্ডার) বেচাকেনা হচ্ছে বেশি। একশ্রেণির ব্যবসায়ী নিয়মনীতির তোয়াক্কা না করে ডিও স্লিপের মাধ্যমে এলাচ বিক্রি করছেন। এতে বাজারে পণ্যমূল্যের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। অন্যদিকে নির্ধারিত সময়ে পণ্য প্রাপ্তি নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। এ অবস্থায় প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা পরিচালনা করার জন্য গত বৃহস্পতিবার সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।
খাতুনগঞ্জের মসলা আমদানিকারক গুলিস্তান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক বলেন, খাতুনগঞ্জের একশ্রেণির ব্যবসায়ী এলাচের ডিও স্লিপ বিক্রি করছেন কিন্তু ক্রেতাকে পণ্য বুঝিয়ে দিতে পারছেন না। তারা বলছেন, ডিও কেনার এক মাস পরে পণ্য ডেলিভারি দেবে।
এটি বাজারে দুই ধরনের সমস্যা তৈরি করছে বলে জানিয়েছেন খাতুনগঞ্জের এই ব্যবসায়ী। আব্দুর রাজ্জাক বলেন, ডিও বিক্রির এক মাস পরে পণ্য বুঝিয়ে দেওয়ার কারণে প্রথমত, এক মাস পর তারা আদৌ পণ্য বুঝিয়ে দিতে পারবেন কি না সেটি নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। কারণ তারা পণ্য আমদানি না করেই এলাচের ডিও বিক্রি করছেন। আমরা অতীতে দেখেছি অনেকে এভাবে ডিও বিক্রি করে পণ্য বুঝিয়ে না দিয়ে পালিয়ে গেছেন। দ্বিতীয় সমস্যা হচ্ছে, তাদের বেপোরোয়া ডিও বিক্রির কারণে প্রকৃত আমদানিকারকরা লোকসানে পড়ছেন। যে কারণে তারাও এলাচ আমদানি কমিয়ে দিয়েছেন।
এ সম্পর্কে জানতে চাইলে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন সময় আমরা দেখেছি পণ্য ছাড়া ডিও কিনে অনেক সাধারণ ব্যবসায়ী প্রতারিত হয়েছেন। ব্যবসায়ীরা ডিও বিক্রি করে পণ্য না বুঝিয়ে দিয়ে টাকা নিয়ে গা ঢাকা দেন। সম্প্রতি খাতুনগঞ্জে এলাচ বেচাকেনার ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। তাই কোনো ব্যবসায়ী যাতে এ ধরনের ফাঁদে না পড়েন, সেজন্য ব্যবসায়ীদের সতর্ক করতে আমরা এ বিজ্ঞপ্তি দিয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)