এবার মরক্কোতে জেন-জির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
জেন-জি বিক্ষোভে এবার উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে চলমান বিক্ষোভে দেশটিতে যেন সরকারবিরোধী গণজোয়ারের আগাম গর্জন শোনা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার চালাচ্ছে।
একইসঙ্গে আলোচনার মাধ্যমে দাবি পূরণের আশ্বাস বা সমঝোতার ঘোষণা দিয়েও জেন-জিদের শান্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার।
স্থানীয় অধিকার গোষ্ঠী এবং সংবাদ সংস্থাগুলোর তথ্য বলছে, টানা তৃতীয় দিনের বিক্ষোভের পর গণগ্রেপ্তার শুরু করে মরক্কো পুলিশ। তারা সড়ক-বাড়ি-অফিস থেকে কয়েক ডজন লোককে আটক করেছে। আটককৃতরা শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে দাবি পুলিশের।
এদিকে রাজধানী রাবাত এবং মরক্কোর বৃহত্তম শহর কাসাব্লাঙ্কার মতো শহরগুলোর পাশাপাশি আগাদির, টাঙ্গিয়ার ও ওজদায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। সপ্তাহান্তে বিক্ষোভের জন্য অনলাইনে আহ্বান প্রচারিত হওয়ার পর থেকে কর্তৃপক্ষ তরুণদের একত্রিত হতে বাধা দেওয়ার চেষ্টা করছে।
সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়েছে, পুলিশ রাবাতে স্লোগান দেওয়ার বা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার চেষ্টা করার সময় কয়েক ডজন তরুণ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।
এদিকে মঙ্গলবার মরক্কোর সরকারের সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব তরুণদের দাবি শোনার জন্য সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আইন মেনে দাবি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক পরিষেবা উন্নত করার কাজ করতে তারা পূর্ণ প্রস্তুতি প্রকাশ করেছেন।
সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে জানানো হয়, অনলাইন এবং পাবলিক প্লেসে তরুণদের দাবি পর্যালোচনা করার পর সরকার নিশ্চিত করছে যে, তারা প্রয়োগযোগ্য দাবিগুলো মনোযোগ সহকারে আমলে নেবেন।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।