এবার চীনগামী তেলের ট্যাঙ্কারে হুথির হামলা
, ১২ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২১ মে, ২০২৪ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ইয়েমেনের হুথি মুজাহিদরা এবার লোহিত সাগরে চীনগামী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
উপসাগরীয় এলাকায় অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রাশিয়া থেকে অপরিশোধিত তেল নিয়ে চীন যাওয়ার পথে শনিবার ভোরে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীতে ওই হামলা চালানো হয়।
মার্কিন সমুদ্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তেলবাহী ওই ট্যাঙ্কারটি পানামার পতাকাবাহী এবং এটির মালিকানা গ্রিসের। ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, মোখা থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে পানামার পতাকাবাহী ওই অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাটে (উপরে ডেক, যার উপর রাডার স্টিয়ারিং মেকানিজম ইনস্টল করা আছে) এ আগুন ধরে যায়। তবে, এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অ্যামব্রে বলেছে, তারা একটি জাহাজে হামলার রিপোর্ট পেয়েছে।
যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, ‘জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে দখলদার ইসরাইল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে হুথি মুজাহিদরা। এর জেরে ইয়েমেনে এ মুজাহিদ গোষ্ঠীটির অবস্থানে দফায় দফায় হামলা চালিয়েও তাদের রুখতে ব্যর্থ হয়েছে আমেরিকা। তবে, এবার চীনগামী জাহাজেও হামলার ঘটনা ঘটলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)