এবার ইসরাইল-ফিলিস্তিন বিষয়ে মধ্যস্থতার প্রস্তাব চীনের
, ২৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চীনের প্রভাব যেন ক্রমেই বেড়ে চলেছে। ইউক্রেন যুদ্ধ নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে রেখেছে চীন। দ্বন্দ্ব নিরসন করে দিয়েছে ইরান ও সৌদির মধ্যেও। তারই ধারাবাহিকতায় এবার দেশটি ৮০ বছর ধরে বিবদমান দুই পক্ষ ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং এরই মধ্যে বিষয়টি নিয়ে ইসরাইল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে আলাপ করেছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনা পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে গত সোমবার (১৭ এপ্রিল) ফোনে আলাপকালে শান্তি আলোচনা শুরুর জন্য পদক্ষেপ গ্রহণ করতে বলেছে। এবং বলেছে, ইসরাইল এমন পদক্ষেপ নিলে চীন এর সর্বোচ্চ উপযোগিতা পেতে সব পক্ষকে সহায়তা করবে।
অপরদিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে ফোনে আলাপকালে শিন গ্যাং একই অবস্থান ব্যক্ত করেছে এবং বলেছে, চীন উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনা দ্রুত চালু করতে সবধরনের সহায়তা দেবে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল এবং ফিলিস্তিন উভয় পক্ষের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে শিন গ্যাং ‘দুই রাষ্ট্র’ সমাধানের ভিত্তিতে আবারও শান্তি আলোচনা শুরুর প্রতি জোর দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)