এবারও ম্যাংগো স্পেশাল ট্রেন নিয়ে নাটকীয়তা!
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
গত বছরের মতো এ বছরও আমের রাজধানী থেকে ম্যাংগো ট্রেন চালুর ঘোষণা নিয়ে শুরু হয়েছে নাটকীয়তা।
প্রথমে এ মাসের শেষে এবং পরে ২০ মে ট্রেনটি চালুর ঘোষণা দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন।
কিন্তু রেলস্টেশন সূত্রে জানা গেছে, জেলার আমের বাজারগুলো চালুর পরই চালু হতে পারে ট্রেনটি।
গত বছর আমের মৌসুমের শুরুতে ট্রেনটি চালুর দাবি করা হলেও, মৌসুম শুরুর পরে ৩ দফা সময় পরিবর্তন করে জেলার রহনপুর রেলস্টেশন থেকে ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়। এর আগে ১ জুন এবং পরে ৮ জুন ট্রেনটি উদ্বোধনের সম্ভাব্য সূচি ঘোষণা করা হয়।
রহনপুরের আম ব্যবসায়ী একলাস জানান, গত বছর মে মাসের শেষ দিকে আম বাজারে আসলেও ট্রেনটি নানা নাটকীয়তার পর মধ্য জুনে চালু করা হয়। এরপর আমের স্বল্পতা এবং লোকসানের কারণে চালুর ১১ দিনের মাথায় বন্ধ হয়ে যায় জেলার একমাত্র ফল ও সবজি বহনকারী ম্যাংগো স্পেশাল ট্রেন। একইভাবে এ বছর ২০ মে চালুর কথা থাকলেও, আবারো ট্রেন চালুর ঘোষণা পরে দেওয়া হবে বলে জানা গেছে। এমন অবস্থা চলতে থাকলে এবং আম ব্যবসায়ীদের আস্থা আনতে না পারলে এবারও লোকসান গুণতে হবে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম মিঞা জানান, এ বছর এখনও আমের বাজারগুলো চালু হয়নি। ২১ মে রহনপুর ও ২৫ মে সদর উপজেলার আমবাজারগুলো চালু হবে। তাই কর্তৃপক্ষ আগামী ২৫ মে-র পর ম্যাংগো স্পেশাল ট্রেনের সময়সূচি ঘোষণা করবে।
গত বছর আমের সরবরাহ কম থাকায় ট্রেনটিকে প্রায় তিনগুণ লোকসান গুণতে হয় বলেও জানান এই স্টেশন মাস্টার।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অ্যান্ড কর্মাসের পরিচালক শহিদুল ইসলাম জানান, এ বিশেষ ট্রেনে আম ছাড়াও লিচু, মৌসুমি ফল, ডিমসহ সব ধরনের কৃষিপণ্য কম খরচে ঢাকায় নেওয়া যায়। এ পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিতে খরচ পড়ে ১.৩১ টাকা। কুরিয়ার সার্ভিসে একটন আম ঢাকায় নিতে খরচ পড়ে ২০ হাজার টাকা। আর ম্যাংগো স্পেশাল ট্রেনে খরচ পড়ে মাত্র এক হাজার ১১৭ টাকা। এরপরও ট্রেনটি জনপ্রিয় না হওয়াটা দুঃখজনক। তবে এ বছর একটির জায়গায় ২টি এবং করোনা না থাকায় ও ওয়াগন সংখ্যা বাড়ানোর ঘোষণা দেওয়ায় আশা করা যায়, এ বছর ট্রেনটি পুরো আমের সিজন ধরেই চলবে।
প্রসঙ্গত, প্রথমে মে মাসের শেষ সপ্তাহে এবং পরে ১৫ মে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আম পরিবহন সংক্রান্ত এক মতবিনিময় সভায় ২০ মে থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হচ্ছে- এমন ঘোষণা দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন।
সেই সঙ্গে জানানো হয়, অন্যান্য বছরের মতো রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ঢাকায় ম্যাংগো স্পেশাল ট্রেনে বহন করা যাবে আমসহ অন্যান্য কৃষিপণ্যও। আর এজন্য এ বছর একটি ট্রেন বাড়িয়ে ২টি এবং ট্রেনের ওয়াগন বাড়িয়ে ৮-৯টি ওয়াগনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।
কিন্তু গত জুমুয়াবার (১৯ মে) রহনপুর রেল স্টেশন মাস্টার ২০ মে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হচ্ছে না বলে জানান।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।