শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

এনবিআর চেয়ারম্যানের আয়কর রিটার্নে অসত্য তথ্য!

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, সকাল ৬:৩৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৫২

নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি আয়কর ফাঁকি ও ভুল তথ্য দেওয়ার বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে আলোচনায় এসেছিলেন এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) চেয়ারম্যান আব্দুর রহমান খান। এক বিজ্ঞপ্তিতে তিনি স্পষ্টভাবে জানান, আয়কর রিটার্নে ভুল তথ্য দিলে ৫ বছর জেল হতে পারে।
কিন্তুসাংবাদিক জুলকারনাইন সায়ের তার অনলাইন পোস্টে দাবি করেছেন, এই হুঁশিয়ারি দেওয়া চেয়ারম্যান নিজেই বছরের পর বছর আয়কর রিটার্নে অসত্য বা সন্দেহজনক তথ্য দিয়ে যাচ্ছেন।
পোস্টে জুলকারনাইন বেশ কিছু নথি ও হিসাব তুলে ধরে দেখিয়েছেন, কীভাবে আব্দুর রহমান খান তার ব্যক্তিগত খরচ, সম্পত্তি এবং আর্থিক লেনদেনগুলো আয়কর রিটার্নে উল্লেখ করেছেন, যা বাস্তবতার সঙ্গে মেলে না বলে তার দাবি।
জুলকারনাইনের দাবি অনুযায়ী, ২০২০-২১ থেকে ২০২২-২৩ এই তিন করবর্ষে আব্দুর রহমান খান প্রতি বছর তার পরিবারের খাবার, কাপড়সহ নিত্যপ্রয়োজনীয় খরচ দেখিয়েছেন মাত্র ১ লাখ ৮০ হাজার টাকা করে।
এছাড়া দুটি ব্যক্তিগত গাড়ির তেল, চালক ও রক্ষণাবেক্ষণ বাবদ খরচ দেখানো হয়েছে বছরে ১ লাখ ৯০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা। অথচ, ঢাকার বাস্তবতায় শুধু একজন গাড়িচালকের বার্ষিক বেতনই প্রায় আড়াই লাখ টাকা হয়, তেলের খরচ ধরা হলে আরও বেশি।
জুলকারনাইনের প্রশ্ন- “করোনার পরবর্তী সময়ে যখন সবকিছুর দাম আকাশছোঁয়া, তখন কিভাবে টানা তিন বছর তার পরিবারের খরচ একটাকাও বাড়ল না?”
সায়েরের পোস্টে আরও দাবি করা হয়, এনবিআর চেয়ারম্যান নিজেই জানিয়েছেন, ঢাকার উত্তরখানে তার পৈত্রিক সম্পত্তি রয়েছে। একইসঙ্গে তিনি পূর্বাচলে রাজউকের একটি সরকারি প্লটও পেয়েছেন। এই সাংবাদিকের প্রশ্ন, রাজউকের প্লট পাওয়ার জন্য তো শর্ত থাকে- ঢাকায় ফ্ল্যাট বা জমি না থাকার মুচলেকা দিতে হয়। তাহলে কী মিথ্যা তথ্য দিয়ে প্লট গ্রহণ করেছেন?”
এছাড়াও তার নামে ঢাকার লালমাটিয়া, বসুন্ধরা মৌচাক ও ধানমন্ডিতে জমি ও ফ্ল্যাট রয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে। এসব সম্পত্তির মূল্য যেমন দেখানো হয়েছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই সাংবাদিক। উদাহরণ হিসেবে ধানমন্ডির একটি ২৩৭৫ বর্গফুট ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে ২ কোটি ১৯ লাখ টাকাÍযা এলাকায় প্রচলিত বাজারমূল্যের তুলনায় অনেক কম।
জুলকারনাইনের তৃতীয় অভিযোগটি আরও গুরুতর। তার দাবি, ২০২০-২১ করবর্ষে এনবিআর চেয়ারম্যান ১ কোটি ২০ লাখ টাকা বিভিন্নজনকে ধার দিয়েছেন। ধার পাওয়া ব্যক্তিদের তালিকায় আছেন এনবিআরের দুই কর কমিশনার- মাহবুবুর রহমান ও একেএম হাসানুজ্জামান। এই দুই কর্মকর্তার বিরুদ্ধে পূর্বেও দুর্নীতির অভিযোগ ছিল বলে দাবি করা হয়েছে পোস্টে। তখন আব্দুর রহমান খান ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদে। এই অবস্থানে থেকেই অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে এ ধরনের আর্থিক লেনদেন স্বার্থের সংঘাত সৃষ্টি করে কিনা, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
সায়েরের বক্তব্য অনুযায়ী, রিটার্নে খরচ কম দেখানো অনেক সময় অবৈধ আয় বৈধ করার কৌশল হিসেবে ব্যবহৃত হয়। ফলে এসব বিষয়ে যথাযথ তদন্ত হওয়া উচিত। পোস্টের শেষাংশে জুলকারনাইন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন- এনবিআর চেয়ারম্যানের আয়কর রিটার্নগুলো যেন যথাযথভাবে পুনঃপরীক্ষা করা হয়। তার কথায়, দেশের আয়কর প্রধান যদি নিজেই অসত্য তথ্য দেন, তাহলে তার ক্ষেত্র থেকেই ৫ বছরের জেলের উদাহরণ শুরু করা উচিত।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৮ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৮ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৮ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৮ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৮ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৮ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৮ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৮ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৮ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৮ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৮ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৮ ঘণ্টা আগে