শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

এটাই আমার শেষ নির্বাচন -এরদোগান

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, সকাল ৭:৪৮
এটাই আমার শেষ নির্বাচন -এরদোগান
আল ইহসান ডেস্ক:
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন, আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচন হবে তার শেষ ভোট। রাষ্ট্রীয়-পরিচালিত আনাদুলু বার্তা সংস্থা গত জুমুয়াবার এ খবর প্রকাশ করেছে।
আধুনিক তুরস্কের সবচেয়ে সফল রাজনীতিবিদ এরদোগান তার দেশকে প্রায় দুই যুগ ধরে নেতৃত্ব দিচ্ছেন। ২০০২ সাল থেকে এক ডজনেরও বেশি নির্বাচনে জয়ী এরদোগান ২০২৩ সালের মে মাসে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে পাঁচ বছরের জন্য আবারো প্রেসিডেন্ট হন।
এরদোগান বলেন, ‘এটা আমার শেষ। আইনের আওতায় এটা আমার শেষ নির্বাচন। এই নির্বাচনে যে ফলাফল আসবে, তা আমার পর আমার ভাইবোনদের কাছে স্থানান্তরিত হবে।’
৩১ মার্চে তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলের নির্বাচন এর মেয়র, প্রধান বিরোধী দল সিএইচপির সম্ভাব্য নেতা এবং সম্ভাব্য প্রেসিডেন্ট-প্রার্থী একরেম ইমামুগ্লুর (৫২) রাজনৈতিক ক্যারিয়ারও নির্ধারণ করে দিতে পারে।
পাঁচ বছর আগে ইমামুগ্লু এবং সেক্যুলার সিএইচপি পার্টি ইস্তাম্বুল নির্বাচনে এরদোগানের ওপর বড় ধরনের আঘাত হানতে পেরেছিলেন। এরদোগানের হোম সিটি ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারায় জয় লাভ করেছিল তারা। এর ফলে নগরী দুটিতে একেপির ২৫ বছরের শাসনে অবসান ঘটে।
তবে প্রায় সিকি শতক ধরে তুর্কি রাজনীতিকে প্রভাব বিস্তার করে থাকা এরদোগান গত মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই তার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। একইসাথে তার দলও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
তবে পাঁচ বছর আগে যে জোট ইমামুগ্লুকে ইস্তাম্বুলে জয় এনে দিয়েছিল, তা এখন ভেঙে গেছে। তার জাতীয়তাবাদী ও কুর্দিপন্থী মিত্ররা এবারের নির্বাচনে আলাদা আলাদা প্রার্থী দিয়েছে।
সাম্প্রতিক জরিপে দুই ধরনের ফলাফল দেখা যায়। এমএকের জরিপে দেখা যায়, ইমামুগ্লুর প্রতি সমর্থন রয়েছে ৪১.৫ ভাগ ভোটারের। তার চেয়ে সামান্য (১.৫ ভাগ) পিছিয়ে আছেন একেপি প্রার্থী মুরাত খুরুম। আর মুরাত গেজিসির জরিপে দেখা যায়, খুরুম ৪৪.১ ভাগের সমর্থন পাচ্ছেন। আর ইমামুগ্লু পাচ্ছেন ৪৩.১ ভাগের।
নির্বাচনী বিশেষজ্ঞ ওজার সেনসার বলেন, ইমামুগ্লু যদি ইস্তাম্বুলে জয়ী হন, তবে তিনি ২০২৮ সালে তুরস্কের প্রেসিডেন্ট হতে পারে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ২ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ২ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ২ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ২ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ২ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ২ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ২ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ২ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ২ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ২ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ২ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ২ ঘণ্টা আগে