শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি:

‘এখন কম কিনে অভ্যস্ত হয়ে গেছি’

Asrar প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, সকাল ৬:২৮

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মেরাদিয়ার বাজারের সবজি বিক্রেতা রুমান। প্রতিদিন কাওরানবাজার থেকে তাজা সবজি এনে বিক্রি করেন মেরাদিয়া বাজারে। আর মেরাদিয়া বাজার বনশ্রী, আফতাবনগরসহ আশপাশের এলাকার প্রধান বাজার। নিত্যপ্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায় এ বাজারে। টাটকা সবজি আর তাজা মাছের জন্য খ্যাতি রয়েছে এ বাজারের।
রুমান বলেন, কাঁচাবাজারের নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। কারণ প্রতিদিন এ বাজার ওঠানামা করে। এমনকি সকালে টাটকা সবজির যে দাম থাকে সময় যতই গড়াই কমতেও থাকে।
তিনি বলেন, বাজারে সবজি পর্যাপ্ত থাকলেও বর্তমানে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উল্লেখযোগ্য হারে কমার কোনও সম্ভাবনা নেই। সামনে শীত আসছে। কিন্তু সবজির দাম যদি মনে করা হয় একেবারে সহনীয় থাকবে তাহলে ভুল হবে। হয়তো ৫-১০টাকা ওঠানামা করতে পারে কিন্তু দাম একেবারে কমার কোনও সম্ভাবনা নাই।
রুমানের মতো সবজি-ব্যবসায়ী আমির হোসেন। তিনিও মোটামুটি একই কথা বলেন।
তিনি বলেন, একটা সময় ছিল পরিবহন ভাড়া কম, বাজারে পর্যাপ্ত সরবরাহ ছিল। হাটে ঘাটে ওই রকম চাঁদাও দিতে হতো না। কিন্তু এখন একটা সবজির ট্রাক মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ কিংবা ভৈরবের দিক থেকে রওনা দিলে কয়েকটা জায়গায় চাঁদা দিতে হয়। এছাড়া তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেশি পড়ে যায়। তাহলে সবজির দাম কমবে কীভাবে। শুধু সবজি না মাছ, মুরগি ও ডিমের দামও তো কমার কথা না। কমছেও না। সুতরাং আমরা এখন যে পরিস্থিতিতে আছি এরকমভাবেই চলতে হবে। হয়তো কখনও দাম বেশি আবার কখনও একটু কম। এভাবেই চলতে হবে।
বাজার করতে আসা শফিকুল ইসলাম বলেন, আমরা এখন কম কিনে অভ্যস্ত হয়ে গেছি। আগে যেখানে ১ কেজি কিনতাম এখন হাফ কেজি কিনি। বাঁচতে তো হবে। এখন আসলে আয় ও ব্যায়ের সঙ্গে কোনও সঙ্গতি নেই। আমরা যারা চাকুরিজীবী স্যালারি মাঝারি মানের তাদের কষ্ট সবচেয়ে বেশি। আমরা কোথাও কিছু বলতে পারি না, সহ্যও করতে পারি না।’
হাবিবুর রহমান নামের আরেক ক্রেতা জানালেন এখন শীতকাল। শীতের সময় প্রচুর সবজি বাজারে আসে। দামও কমে যায়। কিন্তু এখন সেই কি আর সেই সময় আছে। বাজারে প্রচুর সরবরাহ থাকলেও দাম কিন্তু কমে না।
তিনি বলেন, আমাদের দেশটাই এই রকম। যে জিনিসের দাম একবার বাড়ে সেটি আর কমে না।
সানাউল্লাহ নামের আরেক ক্রেতা বলেন, শনিবার মাছ কিনেছেন ৪০০ টাকা কেজি দরে রুই মাছ। আজকে সেই মাছ ৪৫০ টাকা চায়। কী বলবেন, কিছু বলার নাই। এখন আসলে জীবন যেখানে-যেমন ঠিক সেই রকমভাবেই চলা। দাম বেশি হলে কম কেনা ছাড়া তো আর উপায় নেই। আমাদের তো খেয়ে বাঁচতে হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ২ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ২ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ২ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ২ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ২ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ২ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ২ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ২ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ২ ঘণ্টা আগে