এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না -হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এই সরকার আওয়ামী লীগের সরকার, এই সরকার শেখ হাসিনার সরকার। এই সরকারের প্রতি দেশের ৭০-৮০ ভাগ মানুষের সমর্থন আছে। অতএব এই সরকারকে এভাবে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। এতে মানুষের সমর্থন পাওয়া যাবে না, তা আজকে প্রমাণিত।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
২১ আগস্টের ঘটনায় বিএনপিকে দায়ী করে হানিফ বলেন, অপরাধ না করলে কেন তারা জজ মিয়া নাটক সাজিয়েছিল। সরকার প্রধান হিসেবে প্রতিটি ঘটনার দায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওপর পড়ে। ২১ আগস্ট গ্রেনেড হামলা রাষ্ট্রীয় সন্ত্রাস, হাওয়া ভবনে একাধিকবার পরিকল্পনা হয়েছে।
মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি বলেন, মির্জা ফখরুল বললেন, ২১ আগস্ট না জানিয়ে সভাস্থল পরিবর্তন করা হয়েছিল, এটি জঘন্য মিথ্যাচার। ১৮ তারিখে জানিয়ে দিয়েছিলো মুক্তাঙ্গনে অনুমতি নেই, এজন্য ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ হবে, তা ১৯ আগস্ট পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। মুক্তাঙ্গনে অনুমতি দেওয়া হয়নি, কারণ সেখানে হয়তো হামলায় সুবিধা করতে পারতো না। কিন্তু বঙ্গবন্ধু এভিনিউয়ে চতুর্দিকে অনেক বিল্ডিংয় সেজন্যই সেখানে অনুমতি দেওয়া হয়।
দেশের অগ্রগতি প্রসঙ্গে হানিফ বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। আগামীতে মধ্যম আয়ের দেশ হবে এবং ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সেই বাংলাদেশই দেখতে চায় এই দেশের তরুণ সমাজ যুব সমাজ। তারা কেন বাংলাদেশকে পেছনে নিয়ে যাবে? কাজেই টেক ব্যাক বাংলাদেশে এই দেশের তরুণ সমাজ যুব সমাজ বা সাধারণ মানুষের কোনো সমর্থন নেই।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।