উপহারের ঘরে বসবাসে অনীহা, নেই বিদ্যুৎ ও রাস্তা
বরগুনার তালতলীতে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা ঘরে ঝুলছে তালা। পানির জন্য নলকূপ থাকলেও নেই বিদ্যুৎ সংযোগ ও চলাচলের রাস্তা। দুর্গম জায়গা হওয়ায় ভূমিহীনেরা এখানে বসবাস করতে অনীহা প্রকাশ করেছেন। এতে প্রায়ই ঘরে ঝুলছে তালা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোটবগী ইউনিয়নের বেথীপাড়া এলাকায় ২০২০ আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর নির্মাণ করা হয়েছে। ঐ বছরই ঘর গুলো আনুষ্ঠানিক ভাবে ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এই ২০টি ঘরের মধ্যে মাত্র ১০টি ঘরে বসবাস করছেন উপকারভোগীসহ তাদের আত্মীয়স্বজনেরা। বাকি ১০টি ঘরে তালা ঝুলছে। ছোটবগী বাজারের পেছনে ১০ টি ঘর নির্মাণ করা হয়েছে সেগুলোর কয়েকটি খালি পড়ে রয়েছে। বড়বগী ইউনিয়নের পাজরাভাঙ্গা এলাকায় ৫১ টি ঘরের ভিতরে প্রায় ১০ টি ঘর খালি রয়েছে। এসব ঘরের ভিতরে অনেক ঘর ভাড়াও দিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
উপকারভোগীদের অভিযোগ বিদ্যুতের সার্ভিস লাইন টানা থাকলেও মিটার দেওয়া হয়নি। চলাচলের জন্য নিচু রাস্তাঘাট কাঁচা থাকায় বর্ষার সময় পানিতে তলিয়ে যায়। এছাড়াও প্রধান সড়কে যেতে পার হতে হয় ছোট একটি কাঠের ব্রিজ সেটিও ভাংগা। আশ্রয়ণ এলাকাটি একটু দূর হওয়ায় অনেকেই এখানে বসবাস করতে চাচ্ছেন না। তাছাড়া যাদের জমিজমা আছে ও আশ্রয়নের ঘর দরকার নেই তারাও এইসব ঘরের তালিকাভুক্ত হয়ে ঘর পেয়েছেন। তাদের ঘর প্রয়োজন নেই এজন্য এই ঘরগুলো তালা ঝুলিয়ে রাখা হচ্ছে। নষ্ট হচ্ছে ঘরের দেয়াল সহ যাবতীয় মালামাল। এতে প্রধানমন্ত্রীর যে লক্ষ্য সেটি বাস্তবায়ন হচ্ছে না বলে দাবি তাদের।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, যেসব ঘর খালি ও তালা ঝুলছে তাদের একটি তালিকা করতেছি। এরপর এটা প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত আসলে ঐ ঘরগুলো যেসব উপকারভোগীরা আবেদন করেছে তাদের মাঝে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন চলাচলের জন্য রাস্তা ও ব্রিজটি নির্মাণ করে দেওয়া হবে।
বিদ্যুৎ সংযোগের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ডিজিএম এর সাথে যোগাযোগ করে দেখা হবে ওখানে সার্ভিস লাইন দেওয়া হল কিন্তু সংযোগ দেওয়া হয়নি কেন। খোঁজখবর নিয়ে দ্রুত সংযোগ দেওয়া হবে।
এ উপজেলায় এ পর্যন্ত মোট ৪৫৯ টি প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।