উত্তরাঞ্চলে আবার শীত বেড়েছে
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সামিন, ১৩৯১ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
উত্তরাঞ্চলে শীতের দাপট একটুও কমেনি। বরং ঘন কুয়াশা ও কনকনে ঠা-া বাতাসের কারণে দিনের তাপমাত্রা কম থাকায় রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে শীতের তীব্রতা আবারও বেড়েছে। এক কথায় চলমান শীতে উত্তরের গ্রামের মানুষের জবুথবু অবস্থা। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছে দরিদ্র ও খেটে খাওয়া মানুষ। এছাড়া বয়স্ক এবং শিশুরাও শীতজনিত রোগের ব্যাপক ঝুঁকিতে রয়েছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, পহেলা জানুয়ারি থেকেই উত্তরাঞ্চলের জেলাগুলোতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। প্রায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাঁদরে ঢেকে যাচ্ছে উত্তরের দুই বিভাগের প্রত্যন্ত জনপদ। এ কারণে দিনের তাপমাত্রা কম থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে।
তিনি আরও জানান, গত বছরের ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ৫ জানুয়ারি রাজশাহী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ৩ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমে উত্তরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
নওগাঁর বাসিন্দা সেলিম রেজা জানান, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে উত্তরের জেলাগুলোতে শীত বেড়েছে। চলতি জানুয়ারির শুরু থেকেই শীতের তীব্রতা খুব বেশি বলে জানিয়ে তিনি আরও বলেন, প্রায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকায় শুধু গ্রামের সড়ক নয়, শহরের সড়ক ও মহাসড়কে দিনের বেলা যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ছিন্নমূল মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এতে দুর্ভোগে রয়েছে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। বিপাকে পড়েছে সকালে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












