উজানে বৃষ্টির আগাম তথ্য চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
গঙ্গা অববাহিকায় নেপালের সঙ্গে বাংলাদেশের সংযোগ রয়েছে। ভাটির দেশ বাংলাদেশকে বর্ষা মৌসুমে গঙ্গা প্রবাহ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। এ ব্যাপারে নেপালের সহযোগিতা চায় বাংলাদেশ। উজানের দেশটির কাছে বৃষ্টির পরিমাণ সংক্রান্ত তথ্য-উপাত্ত চায় ঢাকা। যেন বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি নেওয়া যায়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকায় যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে বসছে বাংলাদেশ ও নেপাল। দুই দেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের এ বৈঠকে নেপাল থেকে বৃষ্টির পরিমাণ সংক্রান্ত আগাম তথ্য-উপাত্ত পাওয়া নিয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও যৌথ নদী কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত সোমবার ঢাকায় বাংলাদেশ-নেপালের যৌথ নদী কমিশনের টেকনিক্যাল পর্যায়ে বৈঠক হয়েছে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকে মূল আলোচনায় থাকবে গঙ্গা অববাহিকাকে কেন্দ্র করে আগাম বৃষ্টির পরিমাণ সংক্রান্ত তথ্য-উপাত্ত শেয়ার করা। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যৌথ গবেষণা, রিসোর্স এবং অভিজ্ঞতা শেয়ারের মতো বিষয়গুলোতে জোর দেওয়া হবে।
নদী কমিশনের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমাদের গঙ্গার বেসিন নেপালের মধ্যে পড়েছে। আমরা যদি উজানের বৃষ্টিপাতের ডাটা পাই তাহলে বুঝতে পারব বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ আসবে কি না। নেপাল যদি আমাদের সঙ্গে ডাটা শেয়ার করে তাহলে আমরা বেসিন ভিত্তিক মডেল করতে পারি। এ নিয়ে আমরা একটি এমওইউ সই করতে চাই। দুই সচিবের বৈঠকের পর আমরা আশা করছি এমওইউ সাইন হবে।
এর বাইরে আলোচনা নিয়ে নদী কমিশনের এ কর্মকর্তা জানান, নেপালে পাহাড়ি জমিতে চাষাবাদ হয়। আর আমাদের এখানে নিচু ভূমিতে চাষাবাদ হয়। এ বিষয়ে বেসিন ভিত্তিক দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। দুই দেশের মধ্যে বিভিন্ন জ্ঞান বা অভিজ্ঞতা বিনিময় এবং বিশেষজ্ঞদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। এ বিষয়গুলো আলোচনায় উঠে আসবে।
সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) নির্বাহী পরিচালক ড. মালিক ফিদা আব্দুল্লাহ খান বলেন, এই জেআরসিতে বাংলাদেশ লাভবান হবে। বৈঠকে ডাটা শেয়ারিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। উজানের বৃষ্টিপাতের ডাটা পেলে বাংলাদেশ মডেল ভিত্তিক বেসিন করতে পারবে। যেটা আমাদের বন্যার ক্ষেত্রে আগাম প্রস্তুতিতে সহায়তা করবে। বাংলাদেশ হার্ডিঞ্জের যে পানির লেভেল বা জিস্টার ডাটা আছে সেটা নেপালকে দেবে। আর নেপালের কোসি ও অন্যান্য নদীগুলো যেগুলো গঙ্গা বেসিনের সঙ্গে মূল কন্ট্রিবিউটারি সেই জায়গাগুলোতে ডাটা শেয়ারিং হবে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।