উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
, ১৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৯ জুন, ২০২৬ খ্রি:, ১৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বাড়ছে। রোববার সন্ধ্যা ছয়টায় লালমনিরহাটের দোয়ানীতে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বেড়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিস্তায় পানি বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ১৫টি চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখন পর্যন্ত কোনো বাড়িঘরে পানি প্রবেশ করেনি।ডিমলায় পাউবোর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, লালমনিরহাটের দোয়ানীতে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি আজ সকাল ছয়টায় ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার, সকাল ৯টায় ৫১ দশমিক ৯৭ সেন্টিমিটার, দুপুর ১২টায় ৫১ দশমিক ৯৮ সেন্টিমিটার এবং বেলা তিনটায় ৫২ দশমিক শূন্য ৩ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়।
সবশেষ সন্ধ্যা ছয়টায় পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিন ঘণ্টায় এখানে পানি বৃদ্ধি পেয়েছে ১৯ সেন্টিমিটার। দোয়ানী পয়েন্টে তিস্তার বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।ডিমলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, পানি খুব ধীরগতিতে বাড়ছে। কয়েক দিন ধরে বাড়ার পর আবার নেমে যাচ্ছে। এখন পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
তবে এখনো চরের বাড়িঘরে পানি ওঠেনি। পূর্ব ছাতনাই ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, ‘পানি সকাল থেকে বাড়ছে। নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।’পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী প্রথম আলোকে বলেন, উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়ছে। আজ সকাল ৬টায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বেলা ৩টায় ৮ সেন্টিমিটার বেড়ে ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সর্বশেষ সন্ধ্যা ছয়টায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি বলেন, রাতে পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই আবু বকর ৭ দিনের রিমান্ডে

বড় রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্য সংকট: ঝুঁকিতে বাংলাদেশের সবজি রপ্তানি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাঠে পচছে কদু-পেঁপে, রাজধানীতে চড়া দাম; মুনাফা যাচ্ছে কার পকেটে?
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপ্রাপ্তবয়স্কদের জন্য ‘সামাজিক’ যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করলো গ্রিস
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাছ-সংকটে ২০০ টন শুঁটকির লক্ষ্যমাত্রায় শঙ্কা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যের আগুনে জ্বলছে দেশ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)