ঈদে রেমিট্যান্স এলো ১৩ হাজার কোটি টাকার বেশি
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
এবারের ঈদ-উল-ফিতরে ১২৭ কোটি ১৭ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অংকে যা (প্রতি ডলার ১০৭ টাকা হিসেবে) ১৩ হাজার ৬০৭ কোটি টাকা।
এপ্রিল মাসের ২১ দিনে প্রবাসীরা বৈধ পথেই এ টাকা দেশের পাঠিয়েছেন। ঈদ পরবর্তী সোমবার (২৪ এপ্রিল) এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
ঈদের আগে প্রবাসীরা দেশে অবস্থানরত পরিজনের জন্য বেশি বেশি অর্থ পাঠিয়ে থাকেন। এবারের ঈদেও সেই ধারা অব্যাহত রয়েছে।
প্রবাসী আয় সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায়, প্রবাসীরা এবারের ঈদের প্রথম সপ্তাহে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার, দ্বিতীয় সপ্তাহে ৪৮ কোটি ১৮ লাখ ডলার এবং তৃতীয় সপ্তাহে ৩১ কোটি ৩০ লাখ ডলার ২০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।
তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে মার্চ পর্যন্ত) ৯ মাসে মোট এক হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে।
আগের অর্থবছরে একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন, এক হাজার ৫২৯ কোটি ডলার। অর্থাৎ এ সময়ে ৭৪ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় বেশি পাঠিয়েছেন।
আগের ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে দেশের প্রবাসী আয় ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।
বৈধপথে প্রবাসী আয় পাঠাতে সরকারের নানামুখি উদ্যোগের ফলে সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বেড়েছে। একই সময়ে বিদেশে মানুষ যাওয়ার হারও বেড়েছে।
প্রবাসী আয় ইতিবাচক ধারায় ফেরার এটাও একটি কারণ বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই আবু বকর ৭ দিনের রিমান্ডে

বড় রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্য সংকট: ঝুঁকিতে বাংলাদেশের সবজি রপ্তানি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাঠে পচছে কদু-পেঁপে, রাজধানীতে চড়া দাম; মুনাফা যাচ্ছে কার পকেটে?
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপ্রাপ্তবয়স্কদের জন্য ‘সামাজিক’ যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করলো গ্রিস
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাছ-সংকটে ২০০ টন শুঁটকির লক্ষ্যমাত্রায় শঙ্কা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যের আগুনে জ্বলছে দেশ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)