ঈদে ট্রেনের সব টিকেট অনলাইনে
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের সব টিকেট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়; আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ রেলওয়ের এবারের ঈদযাত্রার প্রস্তুতি জানাতে রেলভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি জানান, ঈদযাত্রায় ১৭ এপ্রিলের প্রথম অগ্রিম টিকেট মিলবে ৭ এপ্রিল। ১৮ এপ্রিলের টিকেট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকেট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকেট ১০ এপ্রিল, ২১ এপ্রিলের টিকেট ১১ এপ্রিল পাওয়া যাবে।
ঢাকা থেকে বর্হিগামী ট্রেনের মোট ২৫ হাজার ৭৭৮ আসনের সবগুলোই অনলাইনে বিক্রি হবে বলে জানান মন্ত্রী।
সব টিকিট অনলাইনে বিক্রি হলে সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে যাবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, টিকিট বিক্রি শুরু হলে আপনারা দেখেছেন দুই-তিন দিন রাতের পর রাত অপেক্ষা করেন যাত্রী সাধারণেরা; অনেকে সারারাত সারাদিন অপেক্ষা করে কাউন্টারে এসে দেখেছেন টিকিট নাই। এই ভোগান্তি আমরা আর দেখতে চাই না।
“এছাড়া রাতের পর রাত অপেক্ষা করার থেকে মোবাইলে বা কম্পিউটারে একবারের জায়গায় না হয়, তিন চারবার ক্লিক করতে হবে, এই ভোগান্তিও আশা করি হবে না। টিকিট খালি থাকা সাপেক্ষে যাত্রীরা পেয়ে যাবেন।”
অনলাইনে টিকেট বিক্রির ফলে কালোবাজারি শতভাগ দূর হওয়ার প্রত্যাশা জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা কালোবাজারি নিয়ে বহু কথা শুনেছেন, আপনারা সাংবাদিকরা নিউজ করেছেন। অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে একজন যাত্রী ঈদের অগ্রিম টিকিট ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকেট ক্রয় করতে পারবেন।
“একজন নিবন্ধিত যাত্রীর সর্বোচ্চ চারটি টিকেট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি/জন্মনিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। সেই ক্ষেত্রে টিকিট যার যাত্রা তার, কালোবাজারিরর কোনো সুযোগ থাকছে না।” ঈদযাত্রায় ট্রেনে বাড়তি চাহিদা সামাল দিতে সকল আন্তঃনগর ট্রেনের ডে-অফ বন্ধ থাকবে বলে জানান রেলমন্ত্রী।
এবারের ঈদে বিশেষ ট্রেন:
ঈদযাত্রায় যাত্রীদের সুবিধায় ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এগুলো হল- চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৬, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদ স্পেশাল-১০, ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ঈদ স্পেশাল ১৪ ও ১৫ এবং পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল-১ ও ২।
অন্যদিকে শোলাকিয়ায় ঈদের নামাজের যাত্রীদের জন্যে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১৩ ও ১৪ ট্রেন চলবে বলেও জানান মন্ত্রী।
ঢাকা ও জয়দেবপুর থেকে তিনটি ঈদ স্পেশাল ট্রেনের আরও ৩ হাজার আসনের টিকেট অনলাইনে বিক্রি হবে জানিয়ে তিনি বলেন, “ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকেট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে।”
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।