ইসরাইল স্থল অভিযান জোরদার করায় গাজায় তুমুল যুদ্ধ হামাসের প্রতিরোধে পিছু হটল ইসরায়েলি ট্যাংক
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা রোববার গাজার উত্তরাঞ্চলের অভ্যন্তরে ইসরাইলের সাথে তুমুল যুদ্ধে জড়িয়ে পড়েছে।
এদিকে গাজার অবরুদ্ধ হয়ে পড়া বাসিন্দাদের দক্ষিণ দিকে পালিয়ে যাওয়ার ব্যাপারে ফের সতর্ক করা হয়েছে।
খবরে বলা হয়, কয়েক সপ্তাহের ভয়াবহ বিমান হামলার পর ইসরাইল যুদ্ধের এক নতুন ‘ধাপের’ ঘোষণা দিয়েছে। আর এ যুদ্ধ ‘দীর্ঘ ও কঠিন’ হবে বলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সতর্ক করে দিয়েছে।
রোববার রাতে ইসরাইলের সামরিক বাহিনী যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে ফিলিস্তিনে উল্লেখযোগ্য সংখ্যক ট্যাঙ্ক, পদাতিক বাহিনী এবং কামান দেখা যায়।
সামরিক বাহিনী ‘অপারেশন কমান্ড সেন্টার, পর্যবেক্ষণ ফাঁড়ি এবং অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল লঞ্চ কেন্দ্রসহ ৪৫০টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে।
হামাস বলেছে, তাদের ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড ইতোমধ্যে ইসরাইলি দখলদার বাহিনীর সাথে তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়েছে।
হামাসের প্রতিরোধে পিছু হটল ইসরায়েলি ট্যাংক :
হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার উপকণ্ঠে ঢুকে পড়া ইসরায়েলি সামরিক বাহিনীর কিছু ট্যাংক ও বুলডোজার। সোমবার গাজায় প্রবেশ করা ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার গাজা ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান এক কর্মকর্তা।
সোমবার ফিলিস্তিনের একাধিক সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছে, ইসরায়েলি ট্যাংকগুলো গাজার সীমান্ত বেড়া থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে গাজা শহরের মধ্যবর্তী সালাহ আল-দিন সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় প্রতিরোধের মুখে পড়েছে। পরে ওই এলাকায় হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সৈন্যদের তুমুল লড়াই হয়।
গাজার স্থানীয় একজন বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইসরায়েলি সৈন্যরা সালাহ আল-দিন সড়কের বিভিন্ন স্থানে কেটে ফেলেছে এবং কোনো যানবাহন এই সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলেই সেটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।