শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ইসরাইলি আগ্রাসন ২২ দিনে পা দিলো

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, সকাল ৪:৩৭
ইসরাইলি আগ্রাসন ২২ দিনে পা দিলো

আল ইহসান ডেস্ক:
৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলী আগ্রাসনের গতকাল ছিলো ২১তম দিন। মেডিকেল সোর্স এবং ফিলিস্তিনি নিউজ এজেন্সি থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে রাতে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নুসিরাত শরণার্থী শিবির এবং খান ইউনিস শরণার্থী শিবির সহ অন্তত তিনটি আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিনি সূত্রগুলো উত্তর গাজায় ‘সীমিত আকারে’ ইসরাইলি অনুপ্রবেশের খবর দিয়েছে।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ার দুটি স্থাপনায় হামলা চালায়। ইরানের সাথে যোগসাজশের অভিযোগ তুলে এই হামলা চালানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন দাবি করেছেন, ইসরাইল-হামাস যুদ্ধ থেকে হামলাগুলো "বিচ্ছিন্ন এবং স্বতন্ত্র" ঘটনা ।
এর পাশাপাশি ইসরাইল-হামাস যুদ্ধের সাথে সম্পর্কিত একটি বিস্ফোরণের খবর মিলেছে ইসরাইলের সীমান্তের ঠিক ওপারে মিশরের লোহিত সাগর তীরবর্তী তাবাতে। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছে, ক্রমাগত যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে "খুবই বিপজ্জনক সন্ধিক্ষণে" ফেলেছে। তেলের দাম গ্যালন প্রতি ১ ডলারের ওপর বেড়েছে। গাজায় মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যার নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহের জবাবে নিহত সকলকে চিহ্নিত করে একটি ২১২-পৃষ্ঠার তালিকা তৈরি করেছে।
জুমুয়াবার ভোরে বেশ কয়েকটি ইসরাইলি বিমান হামলা হয়েছে, যা আল-শাতি শরণার্থী শিবিরের কাছে আবাসিক ভবন এবং মসজিদ গুড়িয়ে দিয়েছে। বার্তা সংস্থা এপি অনুসারে, আমেরিকান কর্মীদের উপর আক্রমণ বৃদ্ধির পর মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ৯০০ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।
ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিসও বলেছে, তিনি ইসরাইলে অস্ত্র এবং ড্রোন পাঠানোর পক্ষে সওয়াল করেছে।
ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তাদের বিমান হামলায় তিন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। হামাসের হাতে বন্দি থাকা ইসরাইলিদের পরিবার হামাস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের স্বজনদের ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে হামাসের একটি প্রতিনিধি দল বিদেশী বন্দীদের নিয়ে আলোচনার জন্য মস্কো সফর করেছে। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হবার পর থেকে এটি হামাস গোষ্ঠীর প্রথম হাই-প্রোফাইল আন্তর্জাতিক সফর
হামাসের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে একটি রাশিয়ান সংবাদপত্র বলেছে, ইসরাইলি বন্দীদের মুক্তি দেয়ার আগে যুদ্ধবিরতি প্রয়োজন।
বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইল-গাজা নিয়ে জরুরি অধিবেশনে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। সঙ্কটের বিষয়ে জর্ডান-সমর্থিত খসড়া রেজোলিউশনে ভোট দেয়ার জন্য তারা আজ পুনরায় মিলিত হবেন। নয়টি আরব দেশ গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে।
এপি অনুসারে, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খানের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার নেদারল্যান্ডের হেগে গিয়েছিলেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি। আল-মালকি একটি আইসিসি তদন্তের জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছেন এবং বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই প্রক্রিয়ায় সহযোগিতা করবে।
৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ১১০ পৌঁছেছে, আহত অন্তত ১৯০০ জন। জেনিন সরকারী হাসপাতাল এবং সংবাদদাতাদের মতে, জেনিন শরণার্থী শিবির এবং কালকিলিয়ার কাছে ইসরাইলি অভিযানে চার ফিলিস্তিনি নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জেনিন ব্যাটালিয়নের যোদ্ধা। ভোরের দিকে অভিযান চালিয়ে অন্তত ১৯ জনকে আটক করা হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এক কর্মী তুবাসে ইসরাইলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৪ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৪ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৪ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৪ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৫ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৫ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৫ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৫ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৫ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৫ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৫ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৫ ঘণ্টা আগে