ইরানের চূড়ান্ত জবাবে ইসরাইলের হিসাব ওলটপালট -হামাস
নিজস্ব প্রতিবেদক:
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনটির সামরিক মুখপাত্র আবু উবায়দা প্রায় দেড় মাসের নীরবতা ভেঙে মঙ্গলবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এ প্রশংসা করেন।
তিনি বলেন, ইরানের চূড়ান্ত জবাব ইহুদিবাদী শত্রুর সব হিসাব-নিকাশ ওলটপালট করে দিয়েছে। সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলার জবাবে গত ১৩ এপ্রিল ইসরাইলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তেহরান যে পাল্টা হামলা চালায় সেকথা উল্লেখ করে আবু ওবায়দা এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়ার আকৃতি ও ধরন একটি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত দিয়েছে এবং দখলদারদের সকল হিসাব-নিকাশ চূর্ণবিচূর্ণ করেছে।”
হামাসের এই মুখপাত্র তার সংগঠনের অবস্থান ঘোষণা করে বলেন, প্রতিরোধ আন্দোলন তাদের শক্তিমত্তা প্রদর্শন অব্যাহত রাখবে। আবু ওবায়দা এর আগে গত ৮ মার্চ তার সর্বশেষ বক্তব্য প্রকাশ করেছিলেন।
গাজা উপত্যকায় হামাসের সকল ব্যাটেলিয়ন ধ্বংস করে ফেলার যে দাবি সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু করেছে তাকে ‘ডাহা মিথ্যা’ বলে আখ্যায়িত করে আবু আবু উবায়দা। তিনি বলেন, বিগত ২০০ দিনে দখলদার সেনারা গণহত্যা, জাতিগত শুদ্ধি অভিযান ও ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া অন্য কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।
হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, অপরাধী’ ইসরাইল সরকার নিজের ভাবমর্যাদা পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া হয়ে উঠলেও দিন দিন তার জন্য আরো বেশি অপমান অপেক্ষা করছে। গাজা উপত্যকার যে জলাভূমিতে তার পা আটকে গেছে তা থেকে বেরিয়ে যাওয়া তার জন্য দুষ্কর হবে।
তিনি বলেন, ২০০ দিনের আগ্রাসন প্রতিহত করার পরও প্রতিরোধ আন্দোলন পাহাড়ের মতো অটল ও অবিচল রয়েছে। আবু উবায়দা বলেন, গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ না পাওয়া পর্যন্ত দখলদার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে হামাস।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।