ইমরান খানের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ
, ১৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ রবি’ ১৩৯১ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
তোশাখানা দুর্নীতি মামলার তিন বছরের সাজা থেকে মুক্তি পেলেও কারাগারে বন্দিই থাকতে হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সাইফার মামলায় তাকে আদালতে উপস্থাপন করা হবে।
সেটিতে জামিন না পাওয়া পর্যন্ত তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান মুক্তি পাচ্ছেন না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, অ্যাটোক কারাগারে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি সম্প্রতি প্রতিষ্ঠিত সরকারি গোপন নথি আইনের বিশেষ আদালত থেকে পাঠানো হয়েছে। এতে পিটিআই চেয়ারম্যানকে কারাগারেই আটক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (৩০ আগস্ট) তাকে গোপন তারবার্তা প্রকাশ (সাইফার মামলা) মামলায় আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
ডনের প্রতিবেদনে চিঠিটি প্রকাশ করা হয়েছে। অ্যাটোক কারাগারের সুপারিন্টেনডেন্টের কাছে ওই চিঠিটি পাঠান সরকারি গোপন নথি আইনের বিশেষ আদালতের বিচারক হাসনাত জুলকারনাইন। তিনি চিঠিতে বলেছেন, অভিযুক্ত ইমরান খান নিয়াজি, পিতা ইকরামুল্লাহ খান নিয়াজি, ঠিকানা জামান পার্ক লাহোর; যিনি ইতিমধ্যে বিভাগীয় জেলে আটক আছেন। তাকে বিচারিক রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হলো।
এর আগে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্থানীয় সময় দুপুর ১টার দিকে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে দেওয়া সাজা স্থগিতের ঘোষণা দেয় ইসলামাবাদ হাইকোর্ট। এরপরই তাকে জামিনে মুক্তির আদেশ দেওয়া হয়। কিন্তু সাইফার মামলায় পিটিআই চেয়ারম্যানের মুক্তিতে বাধা পড়লো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গ্যাস নিতেই চলে যায় ৭-৮ ঘণ্টা, সিএনজি চালামু কখন?’
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে বিদ্যুৎ ঘাটতি, অন্ধকারে গ্রামাঞ্চল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সম্প্রসারণে ইপিবির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের বৈঠক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস-কাঁচামাল সংকটে সার উৎপাদনে বড় ধাক্কা -আমনে সরবরাহ নিয়ে শঙ্কা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুম প্রতিরোধে নতুন আইন অনুমোদন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লিবিয়ায় জিম্মি করে দেশে মুক্তিপণ নেয় তারা, করে বাড়ি-গাড়ি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রাম বন্দর ইজারা, সরকারকে জনগণের কথা শুনতে বাধ্য করা হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে শুরু নতুন অর্থবছর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন পাকিস্তানের
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)