ইংল্যান্ডে টানা ২ বছর সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহম্মদ’
আল ইহসান ডেস্ক:
আরবি নাম ‘মুহম্মদ’র অর্থ হলো- প্রশংসিত। ইংরেজিতে ‘মুহম্মদ’ নামের বানান পরিবর্তিত হয়ে অন্তত ৩০ ভাবে লেখা হয়।
২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জন্মগ্রহণকারী ছেলেদের সবচেয়ে বেশি যে নামটি রাখা হয়েছে, তা হলো- ‘মুহম্মদ’। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে এ তথ্য জানা যায়।
২০২৩ সালেও ‘মুহম্মদ’ নামটি দেশ দু’টিতে জনপ্রিয়তায় শীর্ষে ছিল। ২০১৬ সালে সর্বপ্রথম ইংল্যান্ডে জনপ্রিয়তার দিক দিয়ে নামটি শীর্ষ ১০-এ জায়গা করে নেয়। এরপর থেকে নামটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে।
২০২২ সালে ‘মুহম্মদ’ সেখানকার দ্বিতীয় ও ২০২১ সালে জনপ্রিয়তায় পঞ্চম স্থানে ছিল। ইংল্যান্ড ও ওয়েলসে এ নামটি সর্বপ্রথম ১৯২৪ সালে ১০০ জনপ্রিয় নামের তালিকায় স্থান পায়।
২০২৪ সালে এসে ইংল্যান্ড ও ওয়েলসে এটি অন্যতম শীর্ষ জনপ্রিয় নাম হিসেবে জায়গা পেলো। গত বছর সেখানকার অন্তত ৫ হাজার ৭২১ জন শিশুর নাম ‘মুহম্মদ’ রাখা হয়েছে। ২০২৩ সালের তুলনায় যা প্রায় ২৩ শতাংশ বেশি।
ব্রিটেনের সংবাদমাধ্যমগুলোর দাবি- ‘মুহম্মদ’ নামের এই যে উত্থান, এটি হলো- দেশটিতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি ও ইসলামী ঐতিহ্যের প্রতিফলন। কারণ মুসলিম বাবা-মা তাদের সন্তানের নাম আখিরীর রসূল সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খতামুন নাবিয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নাম মুবারকের সাথে মিলিয়ে রাখতেই বেশি পছন্দ করে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।