শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আ.লীগ নেতারা পেলেন ঢাকার সব পশুর হাটের ইজারা

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩, রাত ২:১৩
আ.লীগ নেতারা পেলেন ঢাকার সব পশুর হাটের ইজারা
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র কুরবানির ঈদ সামনে রেখে রাজধানীতে অস্থায়ী ১৭টি পশুর হাট বসাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। ইতোমধ্যেই ১৫টি হাটের ইজারা চূড়ান্ত হয়েছে। বেশিরভাগ হাটের ইজারা পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
দক্ষিণ সিটিতে গত বছর ১১টি ও এর আগের বছর হাট বসেছিল ১৪টি। এবার হাট কমানো হয়েছে। গত বছর পশুর হাট থেকে ২১ কোটি ৪১ লাখ ১০ হাজার ৫৫৫ টাকা রাজস্ব আদায় হয়। এ বছর ২৫ কোটি টাকা আয়ের লক্ষ্য স্থির করেছে ডিএসসিসি।
দক্ষিণ সিটিতে ইজারাপ্রাপ্তদের তালিকায় দেখা গেছে, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম চতুর্থবারের মতো লালবাগ রহমতগঞ্জ ক্লাব পশুর হাটের ইজারা পেয়েছেন।
হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ মাঠে হাটের ইজারা পেয়েছেন ওয়াহিদুর রহমান ওয়াকিব। তিনি আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের ব্যক্তিগত সহকারী ছিলেন। গত বছরও তিনিই পেয়েছিলেন ইজারা।
মেরাদিয়া বাজার সংলগ্ন হাটের ইজারা পেয়েছেন খিলগাঁও থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আওরঙ্গজেব টিটু।
৫০ লাখ টাকায় ডেমরার আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গার ইজারা পান ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদের বড় ভাই জসিম উদ্দিন।
যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন পশুর হাট ইজারা পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান।
সমালোচনা এড়াতে ধোলাইখাল ট্রাক টার্মিনাল ও পোস্তগোলা শ্মশানঘাট হাটের ইজারাদার পরিবর্তন হলেও আগের সিন্ডিকেটই ইজারা পেয়েছে। ধোলাইখাল হাটের ইজারা পেয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৪৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ইরান। প্রথম দফায় তিনি ছাড়া আর কেউ হাটের জন্য দরপত্র জমা দেননি। দ্বিতীয় পর্যায়ে দরপত্রে ১ কোটি ৮৯ লাখ টাকা বেশি মূল্যে ৪ কোটি ৫৩ লাখ টাকায় পেয়েছেন মোহাম্মদ হোসেন। পোস্তগোলা শ্মশানঘাটসহ আশপাশের খালি জায়গায় সপ্তমবারের মতো পশুর হাটের ইজারা পান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৪৭ নম্বর ওয়ার্ড সভাপতি মঈন উদ্দিন চিশতী। দ্বিতীয় পর্যায়ে দরপত্রে ১১ লাখ টাকা বেশি মূল্যে ২ কোটি ৮১ লাখ টাকায় শাহনুর রহমান ইজারা নেন।
ঢাকা উত্তর সিটির অস্থায়ী হাটগুলোর বেশিরভাগ ইজারাদার পুরোনো। ৩ কোটি ৭০ লাখ টাকায় ভাটারা সাঈদনগর পশুর হাটের ইজারা পেয়েছেন ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। ৬ কোটি টাকা ইজারামূল্যে উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরের পশুর হাট পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মহিবুল হাসান। ১ কোটি ৩৬ লাখ টাকায় মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা পশুর হাটের ইজারা পেয়েছেন কামাল হোসেন। তিনি সরকারদলীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২ কোটি ২০ লাখ টাকায় মোহাম্মদপুর বসিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গার ইজারা পেয়েছেন এনায়েত হোসেন ভূঁইয়া। তিনি ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
৬০ লাখ ৭০ হাজার টাকায় তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে কোরবানি পশুর হাটের ইজারা পেয়েছেন ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন খান। তিনি গত বছরও এ হাটের ইজারা পেয়েছিলেন। ১ কোটি ৩৭ লাখ টাকায় কাওলা শিয়ালডাঙ্গা পশুর হাট পেয়েছেন ভাসানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম। ১৬ লাখ ৫০ হাজার টাকায় ৪৪ নম্বর ওয়ার্ডের রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গায় পশুর হাটের ইজারা পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জেহাদ-আল ইসলাম।
এদিকে আফতাবনগরে হাটে স্থগিতাদেশের মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছে। আফতাবনগরের হাটের জন্য ইজারা নিয়েছিলেন আব্দুল মান্নান, তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের ২১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক।
মোহাম্মদপুর বসিলা পশুর হাট এ বছর ৭ গুণেরও বেশি দামে ইজারা নিয়েছে একটি প্রতিষ্ঠান, যা টাকার অঙ্কে আড়াই কোটি টাকা বেশি। উচ্চদামে হাটের ইজারা নেন এনায়েত হোসেন ভূঁইয়া। তিনি ক্যাসিনোকা-ে অভিযুক্ত যুবলীগ ও আওয়ামী লীগের নেতাদের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৫ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৫ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৫ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৬ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৬ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৬ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৬ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৬ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৬ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৬ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৬ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৬ ঘণ্টা আগে