শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, রাত ১১:০৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:২৯
নিজস্ব প্রতিবেদক:
ভ্যাট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা ব্যবসায়ীদের হয়রানি করছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। সংগঠনটির মহাসচিব রিয়াজ আহমেদ খান বলেছেন, ভ্যাট নিয়ে বিরাট সমস্যা তৈরি হয়েছে। সমস্যায় পড়ে অনেকে ব্যবসা ছেড়ে দিতে চাচ্ছেন।
তিনি বলেন, আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করার জন্য আসিনি। আমাদের ভ্যাট আইন আছে, কিন্তু আইন কার্যকর না করে ভ্যাট অফিসাররা যে যেভাবে পারছেন ব্যবসায়ীদের হয়রানি করছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীতে বারভিডা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বারভিডার দাবি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বারভিডার মহাসচিব বলেন, ব্যবসায়ীরা সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন, যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
তিনি বলেন, ভ্যাটের আইন থাকলেও এর সঠিক প্রয়োগ হচ্ছে না। মাঠপর্যায়ে কর্মকর্তারা নিজেদের মতো করে আইন প্রয়োগ করছেন, যার ফলে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে যথাযথ নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ ব্যবসায়ী নেতা আরও বলেন, আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না। ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করতে চান এবং সরকারের রাজস্ব আদায়ে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।
এনবিআর চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে রিয়াজ আহমেদ বলেন, এমন একটি ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন করা উচিত, যাতে ব্যবসায়ীরা হয়রানিমুক্তভাবে কাজ করতে পারেন এবং সরকারের প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা দিতে পারেন।
সংবাদ সম্মেলনে বারভিডার সহ-সভাপতি হাবিবুর রহমান খান বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীদের ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে এরই মধ্যে অনেক আলোচনা হয়েছে। তবে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।
তিনি বলেন, চট্টগ্রামের প্রায় ৯০ শতাংশ ব্যবসায়ীকে ভ্যাট অডিটের আওতায় আনা হচ্ছে, যা কোনোভাবেই স্বাভাবিক বা যুক্তিসঙ্গত নয়।
হাবিবুর রহমান খান আরও বলেন, অডিট প্রক্রিয়া সাধারণত র‌্যান্ডম হওয়া উচিত। সেক্ষেত্রে ৫ থেকে ১০ বা সর্বোচ্চ ১৫ শতাংশ ব্যবসায়ীকে অডিটের আওতায় আনা যেতে পারে। কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে প্রায় সব ব্যবসায়ীকে একযোগে অডিটের মধ্যে আনা হচ্ছে, যা বৈষম্যমূলক বলে মনে হচ্ছে। সাত বছরের পুরোনো হিসাব চাওয়া হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৪ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৪ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৪ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৪ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৪ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৪ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৪ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৪ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৪ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৫ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৫ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৫ ঘণ্টা আগে